30 C
Kolkata
Monday, August 24, 2026
spot_img

মেয়ো রোড কার দখলে? এবার TMCP-র প্রতিষ্ঠা দিবস ঘিরে হাইকোর্টে তৃণমূলের দুই শিবির!

কলকাতা: ২১ জুলাইয়ের পর TMCP-র প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day) নিয়েও ঘাসফুলের দুই শিবিরে দড়ি টানাটানি! যার জল গড়াল হাইকোর্ট পর্যন্ত! আগামী আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর তার আগেই মেয়ো রোডে ‘জায়গা দখল’-এর লড়াই! গান্ধী মূর্তির পাদদেশে কে পালন করবে TMCP-র প্রতিষ্ঠা দিবস? এই প্রশ্নেই ফের মুখোমুখি কালীঘাট তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূল।

দুই শিবিরই একই জায়গায় অনুষ্ঠান করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। ফলে প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) আগেই তৃণমূলের অন্দরের সংঘাত যেন প্রকাশ্যে! কালীঘাট তৃণমূলের দাবি, গত ২৭ জুলাই পুলিশকে অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। এরপর ৩ আগস্ট ও ৭ আগস্ট বিষয়টি নিয়ে পুলিশের কাছে জানতে চাওয়া হলেও কোনও জবাব মেলেনি বলে আদালতে দাবি করা হয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়েই হাই কোর্টের দ্বারস্থ হতে হয়েছে বলে জানান তাঁদের আইনজীবী অর্ককুমার নাগ। সোমবার ফের দ্রুত শুনানির আবেদন জানানো হলে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা।

কিন্তু গল্পে এখানেই শেষ নয়। এরই মধ্যে ঋতব্রতপন্থী ‘আসল’ তৃণমূলও আদালতের দরজায় হাজির। সুদীপ রাহার তরফে আবেদন করা হয়েছে, ২৮ আগস্ট (TMCP Foundation Day) গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি দেওয়া হোক। শুধু অনুমতিই নয়, তাঁদের দাবি, তাঁরাই ‘আসল’ তৃণমূল ছাত্র পরিষদ। ফলে TMCP-র নাম ব্যবহার করে অন্য কোনও পক্ষ একই জায়গায় সভার আবেদন করলে তা বাতিল করার দাবিও উঠেছে। অর্থাৎ একই জায়গা, একই দিন, একই সংগঠনের নাম, কিন্তু ফের দাবিদার দুই পক্ষ!

উল্লেখ্য, প্রতি বছর মেয়ো রোডে TMCP-র প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন এসেছে। একদিকে কালীঘাট, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল, আলাদা মঞ্চে আলাদা কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই সংঘাত প্রকাশ্যে এসেছে।

২১ জুলাইয়ের শহিদ দিবসও দুই শিবিরের আলাদা কর্মসূচিতে ভাগ হয়েছিল। এবার সেই টানাপড়েনের ছায়া পড়ল TMCP-র প্রতিষ্ঠা দিবসেও (TMCP Foundation Day)। মেয়ো রোডে শেষ পর্যন্ত কার মঞ্চ উঠবে? ‘আসল’ TMCP-র দাবিতে কি নতুন মোড় নেবে লড়াই? নাকি আদালতের নির্দেশেই ঠিক হবে ২৮ আগস্টের মঞ্চের ভাগ্য? উত্তর মিলবে মঙ্গলবারের শুনানিতে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন