28 C
Kolkata
Sunday, August 23, 2026
spot_img

ফুটপাত সাফ হোক, কিন্তু মানবিক মুখ সরিয়ে নয়’, অগ্নিমিত্রাকে কটাক্ষ কুণাল ঘোষের

Aaj lndia Desk, কলকাতা: ফুটপাত দখলমুক্ত করা নিয়ে ফের সামনে এল মানবিকতার প্রশ্ন। শনিবার পার্ক স্ট্রিটের ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় গিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেখানে ফুটপাতে থাকা এক মহিলাকে শিশুর জন্য দুধ গরম করতে দেখে তাঁকে সরে যেতে বলা হয়, এমনটাই দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর বক্তব্য, ফুটপাত অবশ্যই পরিষ্কার রাখা প্রয়োজন, কিন্তু সেই অভিযানের সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গিও থাকা জরুরি।

দুধ গরম করতেও কি ফুটপাতে ‘অপরাধ’?

কুণাল ঘোষের দাবি, ওই মহিলা ফুটপাতবাসী এবং শিশুর জন্য দুধ গরম করছিলেন। ঘটনাটিকে কেন্দ্র করেই মন্ত্রী তাঁকে সরে যেতে বলেছিলেন বলেন। পরে কুণাল ঘোষ ওই মহিলার সঙ্গে দেখা করেন। তাঁর কথায়, মহিলা জানিয়েছেন, পুলিশ তাঁকে আগে চলে যেতে বলেছে। না গেলে মেয়েকে উঠিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে।

স্বামী নেই, সন্তানদের নিয়েই ফুটপাতে আশ্রয়

ওই মহিলার বক্তব্য অনুযায়ী, তাঁর নাম আগে সীতা ছিল। তিনি হিন্দু পরিবারের মেয়ে। মুসলিম পুরুষকে বিয়ের পর তাঁর নাম হয় রশিদা। তাঁর স্বামী মারা গিয়েছেন। এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তিনি ফুটপাতে থাকেন। ছেলেটিও মারা গিয়েছে এবং এক মেয়ের স্বামী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন বলে জানান তিনি। নিজের বাড়ি নেই। তাই এক মেয়ে ও ছোট শিশুকে নিয়ে রাস্তার ধারেই থাকেন।

ফুটপাত পরিষ্কার করেন, কিন্তু যাব কোথায়?’

মহিলার দাবি, তাঁরা রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখেন, আবর্জনা কুড়িয়ে ফেলেন। কিন্তু থাকার বা যাওয়ার মতো অন্য কোনও জায়গা তাঁদের নেই। তাঁর আরও দাবি, মেয়ের অন্য সন্তানকে অতীতে পুলিশ কোনও হোমে দিয়ে এসেছিল এবং তাঁরা দীর্ঘদিন ধরে সেখানেই এভাবে রয়েছেন। আশপাশের দোকানদারদের সঙ্গেও তাঁদের কোনও ঝামেলা হয় না বলে জানান তিনি।

মন্ত্রীর পরেই পুলিশের ‘সরতে’ নির্দেশ?

কুণাল ঘোষের দাবি, মন্ত্রীর যাওয়ার পর পুলিশ ওই মহিলাকে সরে যেতে বলেছে। কিন্তু কোথায় যেতে হবে, তার কোনও নির্দিষ্ট উত্তর নেই। ফুটপাতে ঝুপড়ি-টুপড়িও নেই, এমনকি চলাচলে বাধা তৈরি করছেন না বলেও মহিলার বক্তব্য তুলে ধরেছেন কুণাল।

শেষে ওই মহিলার প্রশ্ন “আমার কাছে ঈশ্বর আল্লাহ সব এক। কিন্তু আমরা এখন কী করব? কোথায় থাকব? কী খাব?” এই প্রশ্নকেই সামনে রেখে কুণাল ঘোষের বক্তব্য, ফুটপাত পরিষ্কার করার প্রয়োজন থাকলেও অসহায় মানুষের মানবিক পরিস্থিতি উপেক্ষা করে কোনও সমাধান সম্ভব নয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন