30 C
Kolkata
Friday, August 21, 2026
spot_img

প্রেসক্লাবে ‘মোদী চালিশা’! শ্রীরাম রূপে ‘হর হর মোদী’ ধ্বনি-আরতিতে পূজিত হলেন প্রধানমন্ত্রী!

নয়াদিল্লি: এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীকে (Narendra Modi) বলতে শোনা গিয়েছিল যে ওনার মায়ের মৃত্যুর পর ওনার দৃঢ়ভাবে মনে হয় না যে ওনার জন্ম ‘বায়োলজিক্যালি’ হয়নি! সেই মন্তব্যে তোলপাড় হয়ে গিয়েছিল সমগ্র দেশ! আবার অনেকের মতেই তিনি শ্রীকৃষ্ণের অবতার! এবার আক্ষরিক অর্থেই ‘জননেতা’ থেকে ‘জনদেবতা’ হয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! তাও আবার দিল্লির প্রেসক্লাবে! সমাজমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রীরামচন্দ্র রূপে পূজিত হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)(ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ ইন্ডিয়া)! মোদী-র একটি বিশাল ব্যানারের সামনে চলছে আরতি। চারদিকে ভেসে আসছে, ‘হর হর মোদী’, ‘জয় জয় মোদী’ ধ্বনি। ব্যানারে লেখা, ‘ভগবান শ্রী নরেন্দ্র মোদী চালিশা’।

X link: https://x.com/Sam_GomesHere/status/2090381523677823234/mediaViewer?currentTweet=2090381523677823234&currentTweetUser=Sam_GomesHere

এদিকে ঘটনার জেরে বিপাকে পড়েছে দিল্লির প্রেসক্লাব! কটাক্ষের ঝড় সামাল দিতে ক্লাব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি তাদের আয়োজিত অনুষ্ঠান নয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, একটি সংগঠনকে সাংবাদিক বৈঠকের জন্য হল ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু আয়োজকেরা নির্ধারিত শর্ত ভঙ্গ করে অন্য ধরনের অনুষ্ঠান শুরু করে। বিষয়টি নজরে আসতেই তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

সবচেয়ে বড় কৌতূহল অবশ্য অন্য জায়গায়! এই অনুষ্ঠানের নেপথ্যে কারা? ভাইরাল ভিডিওয় আরতি, ব্যানার ও জয়ধ্বনি স্পষ্ট হলেও আয়োজক সংগঠনের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। একটি ভিডিও, কয়েক মিনিটের আরতি আর একটি ব্যানার! তারপরই শুরু হয়েছে বড় বিতর্ক। প্রশ্ন উঠছে, এটি কি নিছক রাজনৈতিক সমর্থনের অভিনব প্রকাশ, নাকি ব্যক্তিপূজার এমন এক প্রদর্শন যা রাজনীতি ও ধর্মের সীমারেখাকেই নতুন করে আলোচনায় এনে দিল?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন