31 C
Kolkata
Wednesday, August 19, 2026
spot_img

ISL-এর আগেই মেটাতে হবে ৫৫ লক্ষ বকেয়া! আরও সময় চাইল অভিষেকের ক্লাব!

Aaj India Desk, কলকাতা : ইন্ডিয়ান সুপার লিগে খেলার দরজা খোলার আগেই ফের আর্থিক জটিলতায় অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী দ্বিতীয় দফার ৫৫ লক্ষ টাকা জমা দেওয়ার কথা ছিল বুধবার দুপুরের মধ্যে। সেই সময়সীমার আগেই বকেয়া মেটাতে আরও সময় চেয়ে ফেডারেশনের কাছে আবেদন করেছে ক্লাব কর্তৃপক্ষ। এখন AIFF সেই আবেদন মঞ্জুর করে কি না, তার উপরই নির্ভর করছে ডায়মন্ড হারবারের ISL-ভবিষ্যৎ।

দ্বিতীয় কিস্তির টাকা নিয়েই জটিলতা

AIFF-এর নির্দেশ অনুযায়ী, ISL-এ অংশ নিতে ক্লাবগুলিকে মোট ১ কোটি ১০ লক্ষ টাকা এন্ট্রি-ফি জমা দিতে হচ্ছে। ডায়মন্ড হারবার (Diamond Harbour FC) প্রথম কিস্তির টাকা মিটিয়েছে বলে জানা গিয়েছে। তবে দ্বিতীয় দফার ৫৫ লক্ষ টাকা জমা দেওয়ার ক্ষেত্রে সময় চাওয়া হয়েছে। গত ১৪ আগস্টের মধ্যে এই অর্থ জমা দেওয়ার জন্য ক্লাবগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল। অধিকাংশ দল নির্ধারিত সময়ের মধ্যে টাকা মিটিয়ে দিলেও ডায়মন্ড হারবারের ক্ষেত্রে আর্থিক জটিলতা তৈরি হয়েছে।

ISL-এর দরজা কি খোলা থাকবে?

গত মরশুমে আই-লিগ চ্যাম্পিয়ন হয়ে দেশের শীর্ষ ফুটবল লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল ডায়মন্ড হারবার এফসি। ফলে নতুন মরশুমে ISL-এ তাদের অভিষেক ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত এন্ট্রি-ফি সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় আদৌ ডায়মন্ড হারবার এফসি খেলতে পারবে কিনা সেটাই এখন প্রশ্ন।

আর্থিক লেনদেন নিয়ে নজর

আই-লিগ জয়ের পর থেকেই ক্লাবের আর্থিক উৎস ও লেনদেন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। লিওনেল মেসির সফর ঘিরে প্রদর্শনী ম্যাচে ‘ডায়মন্ড হারবার অল স্টার্স’-এর অংশগ্রহণ নিয়েও ক্রীড়ামহলে চর্চা হয়েছিল।

এদিকে অর্থসংকটের কারণে জামশেদপুর এফসি দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। ফলে ISL-এর আসন্ন মরশুমে দলসংখ্যা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডায়মন্ড হারবারকে (Diamond Harbour FC) সময় দেওয়া হলে লিগে ১৪টি দল নিয়ে খেলা হতে পারে। আর অনুমতি না মিললে দলসংখ্যা ১৩-তে নেমে আসার সম্ভাবনা রয়েছে। আপাতত নজর ফেডারেশনের সিদ্ধান্তের দিকেই। যদি তারা অনুমতি না দেয় তবে ISL এ অভিষেকেও বাধার সম্মুখীন হবে ডায়মন্ড হারবার এফসি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন