31 C
Kolkata
Wednesday, August 19, 2026
spot_img

‘প্রিয় দেব…’ ১০ বছর পরও টান অটুট? ‘প্রাক্তন’-কে শুভশ্রীর আবেগঘন ‘খোলা চিঠি’!

কলকাতা: সালটা ২০০৯। রাজ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পেয়েছিল টলিউডের নতুন জুটি দেব-শুভশ্রীর (Dev-Subhashree) প্রথম ছবি ‘চ্যালেঞ্জ’। অনেকের মতেই নতুন মুখ, নতুন পরিচালকের হাতে ঝকঝকে সেই সিনেমা টলিউডে রোমান্টিক ছবির ধারাই বদলে দিয়েছিল! নতুন প্রজন্মের কাছে তখন আইডল এই জুটি। একসময় অনস্ক্রিনের সেই রসায়ন গড়িয়েছিল অফস্ক্রিনেও। তবে সময় বদলায়। দেবের সঙ্গে বিচ্ছেদের পর সেই রাজ চক্রবর্তীরই ঘরণী হন শুভশ্রী গাঙ্গুলী!

এসবের মাঝে দীর্ঘ ১০ বছরের বিরতি! আর এবার ফের একসঙ্গে দেব-শুভশ্রী (Dev-Subhashree)! ‘দেশু ৭’ (DeSu 7)-এর শুটিং শেষ হতেই যেন পুরনো গল্পে ঢুকে গেল নতুন মশলা। প্রাক্তন প্রেমিক দেবকে উদ্দেশ করে শুভশ্রীর আবেগঘন খোলা চিঠি ইতিমধ্যেই টলিপাড়ায় চর্চার বিষয়।

চিঠির শুরুতেই শুভশ্রীর সম্বোধন, ‘প্রিয় দেব…’। তারপরই খুলে গেল একেবারে অন্য গল্প। কারণ এবার তিনি শুধু সহ-অভিনেতা দেবকে দেখেননি, দেখেছেন পরিচালক দেবকে। শুভশ্রীর (Subhashree) কথায়, দেবের প্রথম পরিচালিত ছবিতে কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে একেবারেই আলাদা। পরিচালক হিসেবে দেবের ভিশন, চিত্রনাট্য নিয়ে স্পষ্টতা এবং কাজের গুছিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে নাকি রীতিমতো অবাক করেছে।

আর এখানেই চিঠির সবচেয়ে মশলাদার অংশ!

শুভশ্রী নিজেই জানিয়েছেন, শুরুতে দেবকে (Dev) নিয়ে তাঁর একটু ‘ইর্ষা’ হচ্ছিল! সিনেমায় অভিনয় করতে করতে দেব কখন এবং কীভাবে পরিচালনার এত কিছু শিখে ফেললেন, সেটাই তাঁকে ভাবাচ্ছিল। কিন্তু ছবির কাজ যত এগিয়েছে, সেই ইর্ষাই বদলে গিয়েছে অনুপ্রেরণায়। অর্থাৎ, একসময় যাঁকে ঘিরে ছিল প্রেমের গুঞ্জন, সেই মানুষটিকেই এবার নতুন ভূমিকায় দেখে মুগ্ধ শুভশ্রী। অভিনেত্রীর চোখে দেব এখন শুধু নায়ক নন! নতুন প্রজন্মের পরিচালক হওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর মধ্যে।

https://www.instagram.com/p/DcNxAEviS-5/?utm_source=ig_embed&ig_rid=AkzG8fOw92rKUVInKZrxkgQ

শুভশ্রী (Subhashree) আরও জানিয়েছেন, ‘দেশু ৭’(DeSu 7)-এর এই নতুন সফরের অংশ হতে পেরে তিনি আনন্দিত এবং দেবকে নিয়ে গর্বিত। তাঁর বিশ্বাস, ছবিটি মুক্তি পেলে দর্শক একজন নতুন ধরনের চলচ্চিত্র নির্মাতাকে দেখতে পাবেন।আর এই চিঠির মধ্যেই যেন ফিরে এসেছে দেব-শুভশ্রীর পুরনো নস্ট্যালজিয়া। একসময় তাঁদের প্রেম নিয়ে টলিপাড়ায় কম আলোচনা হয়নি। সম্পর্ক ভেঙে যাওয়ার পর দীর্ঘ সময় তাঁরা একসঙ্গে কাজও করেননি। পরে ‘ধূমকেতু’-র হাত ধরে ফের একফ্রেমে আসেন তাঁরা। এবার ‘দেশু ৭’ (DeSu 7)-এ সেই জুটি আরও বড় চমক নিয়ে ফিরছে।

তার উপর ছবির নতুন পোস্টারেও রয়েছে রোম্যান্সের ঝাঁঝ। ফলে অনুরাগীদের প্রশ্ন এখন একটাই, পুরনো প্রেম কি শুধুই অতীত, নাকি পর্দার রসায়নে তার সামান্য আঁচ এখনও রয়ে গিয়েছে? অবশ্য শুভশ্রীর (Subhashree) চিঠিতে প্রেমের পুনরাগমনের কোনও দাবি নেই। বরং সেখানে রয়েছে প্রাক্তন সহকর্মীর প্রতি সম্মান, মুগ্ধতা এবং নতুন পরিচয়ে দেবকে আবিষ্কারের গল্প।

তবু মশলা তো থাকবেই!

প্রাক্তন প্রেমিক, নতুন পরিচালক, প্রথমে ‘ইর্ষা’, শেষে ‘গর্ব’! দেব-শুভশ্রীর ‘দেশু ৭’ (DeSu 7) যে শুধু সিনেমা নয়, দর্শকদের পুরনো স্মৃতিতেও ফের একবার ঝড় তুলতে চলেছে, তা বলাই যায়। ১৬ অক্টোবর, পুজোর সময় মুক্তি পাবে দেব-শুভশ্রী ফ্যানদের বহুকাঙ্খিত‘দেশু ৭’। তার আগে শুভশ্রীর এই খোলা চিঠি ভক্তদের আরও উৎসুক করে তুললো, তার বলাই বাহুল্য!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন