31 C
Kolkata
Wednesday, August 19, 2026
spot_img

হাজিরা না দেওয়ার ‘মাশুল’? মহুয়ার বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা !

Aaj India Desk, কলকাতা : কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে হঠাৎই বাড়ল আইনি চাপ। আদালতে হাজির না হওয়ায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর জেলা আদালত। একটি মামলায় ব্যক্তিগত ভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ ছিল তাঁর। বুধবার নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় এবং পরে তাঁর আইনজীবীও সাংসদের হাজিরা সম্ভব নয় বলে জানানোয় এই নির্দেশ দেয় নিম্ন আদালত। (Mahua Moitra Arrest Warrant)

কী নিয়ে মামলা?

মহুয়ার বিরুদ্ধে কয়েকজন মহিলা কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, সাংসদ মহুয়া মৈত্র একাধিক আপত্তিকর মন্তব্য করেছেন। সেই মামলার শুনানি চলছিল বেশ কিছুদিন ধরেই।

হাজিরা না দেওয়ার মাশুল 

মামলার শুনানিতে বুধবার মহুয়া মৈত্রকে ব্যক্তিগত ভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি হাজির হননি। তাঁর আইনজীবী আদালতে জানান, সাংসদের পক্ষে ওই দিন হাজির হওয়া সম্ভব নয়। এরপর আদালত তাঁকে বিকেল ৫টা পর্যন্ত হাজির হওয়ার সময় দেয়।কিন্তু সেই সময়সীমাও পেরিয়ে যায়। বিকেল ৫টার মধ্যেও মহুয়া হাজির হতে পারবেন না বলে তাঁর আইনজীবী জানালে শেষ পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।(Mahua Moitra Arrest Warrant)

মহুয়ার বিরুদ্ধে পরোয়ানা জারির খবর প্রকাশ্যে আসার পর প্রতিক্রিয়া দিয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়। তাঁর মন্তব্য, “ওঁরা খুব উদ্ধত। কী বলতে হয়, তার কোনও ধারণা নেই। কিছু না করেই পদ পেয়ে গেলে যা হয়। আদালত যা মনে করেছে, সেই অনুযায়ী নির্দেশ দিয়েছে।”

এখন প্রশ্ন, এই গ্রেপ্তারি পরোয়ানার (Mahua Moitra Arrest Warrant) পর এবার মহুয়া মৈত্রের আইনজীবীরা কী অবস্থান নেবেন? পাশাপাশি আদালতে আদৌ সাংসদের হাজিরা মেলে কিনা তা নিয়ে চলছে আলোচনা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন