28 C
Kolkata
Tuesday, August 18, 2026
spot_img

অর্জুন সিংয়ের সঙ্গে এক ঘণ্টার গোপন বৈঠক মদনের! কী নিয়ে মন্ত্রীর দ্বারস্থ তৃণমূল বিধায়ক?

Aaj India Desk, কলকাতা: তৃণমূলের (TMC) অন্দরে থেকেও এবার একাধিক বিষয়ে সরব হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। সুযোগ বুঝে শিবির বদল করার কোনও প্রশ্ন নেই—এমনটাই স্পষ্ট করেছেন তিনি। তবে একইসঙ্গে দলেরই একাংশের বিরুদ্ধে দুর্নীতি এবং রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলে সরাসরি মুখ খুলেছেন মদন।

দুর্নীতি প্রসঙ্গে মদনের বক্তব্য, “আমার দলের মুখ্যমন্ত্রী দুর্নীতি রুখতে চেষ্টা করেনি। বাম আমলে দুর্নীতি রোধে কমিশন ছিল। কিন্তু আমাদের দলে যাঁরা ওঁর ডানে-বাঁয়ে ছিলেন, তাঁদের আটকাননি উনি।” এদিন ডিম ছোড়ার ঘটনাতেও নিজের মত জানিয়েছেন মদন। তাঁর কথায়, “ভদ্রলোকের ছেলেরা ডিম মারছে না। তারা ডিম মারবে কেন? তারা ডিম বরং শিশুর মুখে তুলে দেবে।”

একইসঙ্গে বিজেপির নাম করেও বার্তা দিয়েছেন তিনি। মদন বলেন, “৪ মে রেজাল্ট বেরনোর পর থেকে, প্রকাশ্যে বিজেপি বলছে অন্যায়, অসভ্যতা, গুন্ডামি বরদাস্ত করব না। বিজেপির নামে তোলাবাজি করায় কয়েকজন গ্রেফতার হয়েছে। আমি মনে করি, চোর, ডাকাত, গুন্ডা হতে পারে না কোনও দলের সদস্য। আমি রাজনীতিতে বাংলায় অনেক সিনিয়র। অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।”

তবে এদিনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ছিল মন্ত্রী অর্জুন সিংয়ের (Arjun Singh) সঙ্গে তাঁর বৈঠক। মদন নিজেই জানান, “অর্জুন সিংয়ের সঙ্গে আজ দেখা করেছি।” কামারহাটি পুরসভার বর্তমান পরিস্থিতি নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানান তিনি। তাঁর অভিযোগ, পুরসভায় একদিকে প্রশাসনিক জটিলতা, অন্যদিকে জল জমা, গঙ্গার জলের লাইনে ফাটল এবং রাস্তার ধারে ময়লা জমে থাকার মতো সমস্যা রয়েছে।

মদন বলেন, “আজ এক ঘণ্টা অর্জুন সিংয়ের সঙ্গে মিটিং করেছি। এদিকে আমাকে কাঠগড়ায় তোলা হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক।” তাঁর আরও অভিযোগ, তৃণমূল কাউন্সিলরদের বিজেপির দিকে যাওয়ার জন্য প্রভাবিত করা হচ্ছে। নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে মদন বলেন, “আমি এলাকায় ফ্রি ভাবে মুভ করতে পারছি না। এর আগে আমাকে খুন করতে চাওয়া হয়েছে।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন