29 C
Kolkata
Tuesday, August 18, 2026
spot_img

অন্নপূর্ণার টাকা ঢোকেনি? অথবা, আবেদন বাতিল কেন? এবার ঘরে বসেই জানুন আসল কারণ

Aaj India Desk, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা পাওয়া নিয়ে অপেক্ষায় থাকা মহিলাদের জন্য বড় খবর। রাজ্য সরকারের (State Government) তরফে ইতিমধ্যেই তৃতীয় কিস্তির (Third installment) টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য মোট ১ কোটি ৪৫ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে। রাজ্যের দাবি, ২০ অগস্টের মধ্যে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এই কিস্তির জন্য মোট ৪৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

তবে সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা ঢুকবে না। ধাপে ধাপে আগামী কয়েক দিনের মধ্যে টাকা পাঠানো হবে। তাই নির্দিষ্ট দিনে অ্যাকাউন্টে টাকা না এলেই চিন্তার কারণ নেই।

আবেদন বাতিল হয়েছে? এবার মিলবে বড় সুযোগ

অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও অনেকেই এখনও টাকা পাননি। আবার বহু আবেদন বাতিলও হয়েছে। বিশেষ করে আধার কার্ডের সঙ্গে নামের মিল না থাকা-সহ বিভিন্ন কারণে আবেদন আটকে যাওয়ার অভিযোগ রয়েছে।

এই সমস্যায় থাকা আবেদনকারীদের জন্যই এবার নতুন ব্যবস্থা করছে রাজ্য সরকার। ২০ অগস্ট থেকে অনলাইনে অভিযোগ জানানোর জন্য নতুন পোর্টাল চালু করা হবে। ফলে বাড়ি থেকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নিজের আবেদনের অবস্থান জানা যাবে।

কেন আবেদন বাতিল, সেটাও জানা যাবে

প্রথম দফায় ১ কোটি ৬২ লক্ষ আবেদন যাচাই করা হয়েছিল। এর মধ্যে প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল হয়েছে। প্রশাসনের দাবি, বাতিল আবেদনের বড় অংশের ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে নামের মিল না থাকা-সহ বিভিন্ন সমস্যা রয়েছে। নতুন পোর্টালে ঢুকে আবেদন কেন গ্রহণ করা হয়নি, সেই কারণও জানা যাবে। সমস্যা থাকলে প্রয়োজনীয় সংশোধন করার পাশাপাশি অভিযোগ জানানোর সুযোগও থাকবে।

এমনকি ১০ জুলাই পর্যন্ত ভেরিফিকেশনের পরে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরাও ফের আবেদন করার সুযোগ পাবেন। যোগ্য হয়েও টাকা না পাওয়া ব্যক্তিরাও পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। শুধু তাই নয়, কোনও অনুপযুক্ত ব্যক্তি অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়ে থাকলে তাঁর বিরুদ্ধেও অনলাইনে অভিযোগ জানানো যাবে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট দফতর বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

একসঙ্গে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কেন?

সরকারের তরফে জানানো হয়েছে, ১৭ অগস্টেই সব যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছবে না। ধাপে ধাপে দুই থেকে তিন দিন ধরে টাকা পাঠানো হবে। তাই কিছুটা দেরি হলে আপাতত অপেক্ষা করতে বলা হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এর জন্য কাউকে অফিসে গিয়ে আবেদন করতে হবে না। প্রযুক্তিগত কোনও সমস্যা হলে স্থানীয় মহিলা মোর্চার সাহায্য নেওয়ার কথাও জানানো হয়েছে। পাশাপাশি, নিজের ওয়ার্ডে ‘অন্নপূর্ণা গ্রুপ’ তৈরি করে যাঁরা টাকা পেয়েছেন, তাঁরা টাকা না পাওয়া মহিলাদের প্রয়োজনীয় সাহায্য করবেন বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন