28 C
Kolkata
Sunday, August 16, 2026
spot_img

বড় সুখবর! পুজোর পর ফের লম্বা ছুটি, সরকারি কর্মীদের জন্য নবান্নের হলিডে লিস্ট

Aaj India Desk, কলকাতা: দুর্গাপুজোয় রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) বেশ কয়েকদিন ছুটি থাকে। তবে এবার পুজো শেষ হওয়ার পরেও ছুটির (Holidays) তালিকায় রয়েছে একাধিক দিন। ফলে সরকারি কর্মীদের পাশাপাশি সরকারি ও সরকার পোষিত স্কুল-কলেজের পড়ুয়ারাও টানা ছুটির সুযোগ পাবেন।

নবান্নের ছুটির তালিকা অনুযায়ী, ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি। এর পর ২২, ২৩ ও ২৪ অক্টোবর দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি রয়েছে। ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপুজো। তার পরের দিন অর্থাৎ ২৬ অক্টোবর, সোমবারও লক্ষ্মীপুজোর অতিরিক্ত ছুটি থাকছে। ফলে পুজোর পর বেশ কয়েকদিন টানা ছুটি কাটানোর সুযোগ মিলবে।এরপর কয়েকদিন সরকারি অফিস খোলার পর আবার শুরু হবে ছুটি। ৮ নভেম্বর কালীপুজো। তার সঙ্গে ৯ ও ১০ নভেম্বর কালীপুজোর অতিরিক্ত ছুটি রয়েছে। এরপর ১১ নভেম্বর ভাইফোঁটার ছুটি এবং ১২ নভেম্বরও ছুটি থাকছে।

শুধু সরকারি কর্মীরাই নন, এই ছুটির আওতায় থাকবে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুল এবং কলেজগুলিও। ফলে পড়ুয়াদের কাছেও এই সময়টা বেশ স্বস্তির হতে চলেছে। এছাড়াও ১৬ নভেম্বর ছটপুজোর অতিরিক্ত ছুটি রয়েছে। অর্থাৎ দুর্গাপুজোর পরেও নভেম্বর মাস পর্যন্ত দফায় দফায় ছুটি থাকছে সরকারি কর্মীদের জন্য। এই সুযোগে অনেকে পরিবার নিয়ে বেড়ানোর পরিকল্পনাও করতে পারেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন