30 C
Kolkata
Saturday, August 15, 2026
spot_img

“প্রথম স্বাধীনতা হলো বাংলায়!”— পতাকা উত্তোলন করেই আগের সরকারকে তোপ দিলীপের!

Aaj India Desk, কলকাতা: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেই পশ্চিমবঙ্গের আগের তৃণমুল সরকারের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন বিজেপি বিধায়ক ও মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, দীর্ঘদিনের ‘নেগেটিভ’ পরিস্থিতিতে রাজ্যের মানুষের মনোবল ভেঙে গিয়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, “মনে হচ্ছে বাংলায় প্রথম স্বাধীনতা হলো!”

‘বাংলা এতদিন স্বাধীনতা বঞ্চিত ছিল’

দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্তব্য, দীর্ঘ সময় ধরে মানুষ হতাশার মধ্যে ছিলেন। আগের শাসনব্যবস্থা ‘স্বৈরাচারী’ হওয়ায় পশ্চিমবঙ্গ স্বাধীন ছিল না বলে দাবি করেন তিনি। বর্তমানে রাজ্যজুড়ে তিরঙ্গা যাত্রা, পাড়ায় পাড়ায় জাতীয় পতাকা উত্তোলন এবং স্বাধীনতা দিবস উদ্‌যাপনে যে উৎসাহ দেখা যাচ্ছে, তা বিজেপির পরিবর্তনের ইঙ্গিত। তিনি বলেন, এতদিনের জমে থাকা ক্লেশ দূর করার চেষ্টা করছে বর্তমান সরকার।

‘জয় বাংলা’ প্রসঙ্গেও আক্রমণ

‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়েও আগের সরকারকে নিশানা করেন দিলীপ (Dilip Ghosh)। তাঁর বক্তব্য, “আপনারাই তো শুরু করেছিলেন জয় বাংলা বলা, কথায় কথায় জয় বাংলা, তাই আমরাও জয় শ্রীরাম বলতাম।” ‘জয় বাংলা’ স্লোগান এখন কেন শোনা যায় না, সেই প্রশ্নও তোলেন তিনি। বিজেপির কর্মীরা ‘জয় শ্রীরাম’ বললে সেটিকে রাজনৈতিক বিরোধিতা হিসেবে না দেখে ইতিবাচকভাবে নেওয়ার কথাও বলেন দিলীপ।

প্রশাসন নিয়ে দিলীপের বার্তা

সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়েও মন্তব্য করেন বিজেপি নেতা। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি আধিকারিকদের মধ্যে তৃনমূলের নেতা নেত্রীর থেকে নির্দেশ পেয়ে কাজ করার অভ্যাস তৈরি হয়েছিল। তিনি বলেন, “সরকারি অফিসাররা এখন অপেক্ষা করে থাকেন যে কখন নির্দেশ আসবে, তারা নিজেরা কোন সিদ্ধান্ত নিতে পারেনা, সেই অভ্যাস চলে গিয়েছে বহু বছর আগে। আগে সরকার এমনই অভ্যাস তৈরি করে দিয়েছিলেন সরকারি অফিসারদের মধ্যে। আপনারা যথেষ্ট যোগ্য, আপনারা তো পড়াশোনা করে এসেছেন। আপনার কাজ আপনি করুন, কোনো সমস্যা হলে তখন আমি সাহায্য করবো।”

পঞ্চায়েত স্তর পর্যন্ত এই সমস্যা রয়েছে বলে দাবি করেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, কোনও কোনও ক্ষেত্রে প্রধানের অনুপস্থিতিতে সচিবও সিদ্ধান্ত না নিয়ে বসে থাকেন। তাঁর দাবি, তৃনমূলের আমলে ক্ষমতায় থেকেও কাজ করতে না পারা লোকজন প্রশাসনের বিভিন্ন স্তরে নিযুক্ত হয়েছিলেন। তাদেরকে কটাক্ষ করে তিনি বলেন “একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট”।

স্বাধীনতা দিবসের মধ্যে দিলীপ ঘোষের এই রাজনৈতিক বার্তা ফের রাজ্যের প্রশাসন ও আগের সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি করেছে। তবে রাজ্যের বিজেপি বিধায়কের এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি তৃণমুল শিবির।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন