29 C
Kolkata
Thursday, August 13, 2026
spot_img

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বাড়লো তাণ্ডব ? খোদ কলকাতায় ভাঙ্গা হলো নেতাজির মূর্তি!

Aaj India Desk, কলকাতা : হুঁশিয়ারির পরেও নেই রেহাই! নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে কুরুচিকর মন্তব্য ও অপমানজনক পোস্টের বিতর্কের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই খোদ কলকাতায় ভাঙচুর করা হল নেতাজির একটি মূর্তি। নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মূর্তিটির ডান হাত ভেঙে দেয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। (Netaji Statue Vandalism)

ঘটনাস্থলে বিজেপি কর্মী-সমর্থকরা

বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত মূর্তির সামনে জড়ো হন বিজেপি কর্মী ও সমর্থকরা। তাঁদের হাতে ছিল ব্যানার ও দলীয় পতাকা। ‘ভারত মাতা কি জয়’ এবং ‘নেতাজিকে অপমান বরদাস্ত করা হবে না’ বলে স্লোগানও ওঠে এলাকায়। এক বিজেপি কর্মী বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি মূর্তির হাত ভাঙা। মুখ্যমন্ত্রী গতকালই নেতাজির উপর আক্রমণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তার পরেই তৃণমূলের দুষ্কৃতীরা প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটিয়েছে।” (Netaji Statue Vandalism)

১৫ আগস্টেই বসবে নতুন মূর্তি

বিজেপি নেতৃত্ব জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মূর্তির জায়গাটি দ্রুত সংস্কার করা হবে। সেখানে নতুন মূর্তি বসিয়ে ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানানো হবে। (Netaji Statue Vandalism)

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই বিভিন্ন সভা ও সামাজিক মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি সাংসদ অনন্ত মহারাজ নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলেন। সেই মন্তব্যের জেরে আজই তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহারও করা হয়েছে। তবে অনন্ত মহারাজ নিজের অবস্থান থেকে সরে আসেননি। তাঁর বক্তব্য, নেতাজিকে ঘিরে তৎকালীন কংগ্রেস সরকার এবং জওহরলাল নেহরুর ভূমিকা নিয়েই তাঁর আপত্তি রয়েছে। এই রাজনৈতিক বিতর্কের মধ্যেই কলকাতায় নেতাজির মূর্তি ভাঙচুরের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশি তদন্তে হামলার নেপথ্যে আসলে কারা ছিল এবং তাদের কী উদ্দেশ্য ছিল, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন