29 C
Kolkata
Thursday, August 13, 2026
spot_img

২০ ডিসেম্বর দৌড়বে ‘তিলোত্তমা’, ২৫কে কলকাতা ম্যারাথনের ঘোষণা মুখ্যমন্ত্রীর!কীভাবে করবেন রেজিস্ট্রেশন?

Aaj India Desk, কলকাতা: নবান্ন (Nabanna) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ ম্যারাথনের ২০২৬ সালের প্রস্তুতি। বুধবার নবান্নে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রতিযোগিতার সূচনা করেন। একই অনুষ্ঠানে আগামী বছরের দৌড়ের তারিখও ঘোষণা করা হয়। আগামী ২০ ডিসেম্বর রেড রোড (Red Road) থেকে শুরু হবে ২৫ কিলোমিটারের এই জনপ্রিয় রোড রেস। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ (Indranil Khan)।

এরপর কলকাতার একটি পাঁচতারা হোটেলে প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি বাইচুং ভুটিয়া, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, পর্যটন মন্ত্রী শংকর ঘোষ-সহ ক্রীড়া ও বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। আয়োজকদের আশা, এ বছরও দেশ-বিদেশের পেশাদার অ্যাথলিটদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ দৌড়প্রেমী এই প্রতিযোগিতায় অংশ নেবেন। গত এক দশকেরও বেশি সময় ধরে কলকাতার অন্যতম বড় ক্রীড়া ইভেন্ট হিসেবে জায়গা করে নিয়েছে এই ম্যারাথন।

বৃহস্পতিবার থেকেই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হবে। অংশ নিতে আগ্রহীদের ‘tatasteelworld25k.procam.in’ ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি এই আয়োজনের সঙ্গে সহযোগিতায় রয়েছে কেন্দ্রের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর এবং ভারতীয় সেনাবাহিনী। উদ্যোক্তাদের দাবি, এ বছর সব বিভাগ মিলিয়ে ২৫ হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিতে পারেন।

২৫ কিলোমিটারের মূল দৌড়ের পাশাপাশি এবারও থাকছে একাধিক বিভাগ। সাধারণ প্রতিযোগীদের জন্য রয়েছে ওপেন ১০কে, ‘আনন্দ রান’ এবং প্রবীণ নাগরিকদের জন্য ‘সিনিয়র সিটিজেন রান’। শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম প্রতিযোগীদের জন্যও থাকছে আলাদা বিভাগ। বৃহস্পতিবার থেকেই সব বিভাগের জন্য রেজিস্ট্রেশন করা যাবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন