30 C
Kolkata
Friday, August 7, 2026
spot_img

চন্দ্রনাথ খুনে ২ বিজেপি কর্মীর নাম! দল নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপের!

Aaj India Desk, কলকাতা : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলায় (Chandranath Rath Murder Case) তদন্তে নতুন মোড়। বৃহস্পতিবার এই মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। চার্জশিটে মোট ১১ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে বিজেপির দুই কর্মী তথা দুই ভাই সাগর সোনকর ও সাহেব সোনকরের নামও রয়েছে বলে জানা গিয়েছে। এবার এই বিষয়ে বিস্ফোরক দাবি জানালেন বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

কী বললেন দিলীপ ঘোষ? 

চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম থাকা নিয়ে প্রশ্ন করা হয় পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষকে। তিনি জানান, শাসক দলের সঙ্গে যুক্ত থাকলেই কেউ আইনের ঊর্ধ্বে নন। দিলীপ ঘোষের কথায়, “বিজেপিতে সব লোক গঙ্গাজলে ধোয়া, এরকম আমি বলব না। সব থেকে খারাপ লোকেরা রাজনীতিতে সব থেকে আগে আসে। কেউ দোষী হলে সে কোন পার্টি করে সেটা সেকেন্ডারি।”

দলের অভ্যন্তরীণ অবস্থানও স্পষ্ট করে তিনি জানান, বিজেপির কোনও কর্মী বা নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হলে দলও বিষয়টি উপেক্ষা করবে না। তাঁর বক্তব্য, দলের শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কাজ কিংবা আর্থিক দুর্নীতির মতো অভিযোগ যদি কোনও বিজেপি কর্মীর বিরুদ্ধে ওঠে, তাহলে দলীয় স্তরেও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কী ঘটেছিল চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ?

৬ মে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের মাত্র কয়েক দিন আগে এই হত্যাকাণ্ড ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। হামলাকারীরা মোটরবাইকে এসে অল্প সময়ের মধ্যেই গুলি চালিয়ে পৃথক পথে পালিয়ে যায় বলে তদন্তে উঠে এসেছিল। (Chandranath Rath Murder Case)

বর্তমানে চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে কী কী নির্দিষ্ট অভিযোগ এবং হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের যোগসূত্রের প্রমাণ হিসেবে কী তথ্য দেওয়া হয়েছে, তা মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় আরও স্পষ্ট হবে। তবে চার্জশিটে বিজেপি কর্মীদের নাম উল্লেখ থাকায় ঘটনাকে ঘিরে রাজনৈতিক জল্পনা আরও তীব্র হয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন