29.2 C
Kolkata
Friday, August 7, 2026
spot_img

SIR নিয়ে শুভেন্দুর কাছে একগুচ্ছ দাবি, শুক্রবার বৈঠকে নব তৃণমূল

Aaj India Desk,কলকাতা: বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এনসিপিআই প্রতিনিধিদের পর এবার শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন নব তৃণমূলের ১২ জন বিধায়ক। ভোটার তালিকা সংশোধনের জেরে বহু মানুষের নাম বাদ পড়া বা ট্রাইব্যুনালে যাচাইয়ের জন্য পাঠানো হওয়ায় যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই বিষয়েই মূলত মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান তাঁরা।

নব তৃণমূলের দাবি, রাজ্যজুড়ে লক্ষাধিক পরিবার বর্তমানে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বহু প্রবীণ নাগরিক এবং গ্রামীণ এলাকার বাসিন্দাদের নথি যাচাইয়ের জন্য দূরবর্তী ট্রাইব্যুনালে যেতে হচ্ছে, ফলে সময় ও অর্থ দুই ক্ষেত্রেই বড় চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি জেলায় পৃথক বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার সমাধানে জেলা স্তরে বিশেষ হেল্প ডেস্ক চালুর দাবি জানানো হবে বৈঠকে। পাশাপাশি যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর আবেদনও জানানো হবে।

অন্যদিকে, SIR ইস্যুতে শুরু থেকেই বিজেপিকে আক্রমণ করে আসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসেও তিনি অভিযোগ করেন, বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং তাঁদের অধিকার রক্ষায় তাঁর সরকার লড়াই চালিয়ে যাবে।

তবে নব তৃণমূলের এই উদ্যোগকে কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল । দলের নেতা কুণাল ঘোষের দাবি, SIR কেবল অজুহাত, প্রকৃত উদ্দেশ্য রাজনৈতিক। পাল্টা বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান জানান, বহু আগেই মুখ্যমন্ত্রীর কাছে বৈঠকের সময় চাওয়া হয়েছিল। তাঁর দাবি, সাধারণ মানুষের স্বার্থেই SIR প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ এবং জেলা-ভিত্তিক করার দাবি জানাতেই শুক্রবারের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন