25 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

মাঝ আকাশে দুর্ঘটনা ! কলকাতায় আন্তর্জাতিক বিমানের জরুরি অবতরণ

স্নেহা পাল, কলকাতা: বুধবার মাঝ আকাশে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে একটি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান (International Flight)।

কলকাতা আকাশসীমায় ঢোকার পর তুর্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে বিপদের ইঙ্গিত মেলে। মাঝ আকাশেই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়।

বিমানবন্দর সূত্র অনুযায়ী, তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর TK 727 নেপালের কাঠমান্ডু থেকে তুরস্কের ইস্তানবুলের উদ্দেশে যাত্রা করেছিল। উড়ানের সময় কলকাতা আকাশসীমায় পৌঁছনোর পর পাইলট লক্ষ্য করেন, বিমানের একটি ইঞ্জিন অংশে আগুনের লক্ষণ দেখা যাচ্ছে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করা হয়। ATC দ্রুত জরুরি অবতরণের অনুমতি দেয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিমানটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আর্ন্তজাতিক বিমানটিতে (International Flight) থাকা সমস্ত যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে রয়েছেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে। তবে বিমানে ঠিক কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

প্রাথমিক অনুমান অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণেই ইঞ্জিনে আগুনের সতর্ক সংকেত আসে। অবতরণের পর বিমানটি টেকনিক্যাল পরীক্ষার জন্য আলাদা করে রাখা হয়েছে।

ঘটনার জেরে কিছু সময়ের জন্য কলকাতা বিমানবন্দরে উড়ান চলাচলে সাময়িক প্রভাব পরলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন