27.7 C
Kolkata
Sunday, August 2, 2026
spot_img

যারা ভোটার হিসেবে দাবি করেনি, তারা কি পরে নাগরিকত্বের দাবি করবে? ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী 

Aaj India Desk, কলকাতা: ভারতের ১৬তম ডিজিটাল জনগণনা (Census 2027)-র স্ব-শুমারি (Self Enumeration) প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হল শনিবার। বিধাননগরে এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি শুধু জনগণনার বিষয়েই নয়, এসআইআর (SIR) প্রক্রিয়া, এএসডিডি (ASDD) তালিকা, নাগরিকত্ব এবং অনুপ্রবেশ ইস্যুতেও বিস্তারিত বক্তব্য রাখেন।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, জনগণনার মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক কাজ আগের সরকার সময়মতো এগিয়ে নিয়ে যায়নি। তাঁর দাবি, সেই কারণেই রাজ্য এই ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ডিজিটাল জনগণনাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, এবার জনগণনা হবে দুটি উপায়ে— নাগরিকরা নিজেরাই সেলফ এনুমারেশনের মাধ্যমে তথ্য জমা দিতে পারবেন, পাশাপাশি সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাতেও তথ্য সংগ্রহ করা হবে। তাঁর মতে, এই তথ্য একবার সরকারি নথিভুক্ত হয়ে গেলে ভবিষ্যতে বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা নিতে সাধারণ মানুষকে একই নথি বারবার জমা দিতে হবে না।

SIR প্রক্রিয়ার পর প্রকাশিত ASDD তালিকা নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই তালিকায় থাকা ব্যক্তিদের কেউ নতুন করে দাবি জানাননি। ট্রাইব্যুনালে থাকা প্রায় ২৭ লক্ষ মানুষের মধ্যে প্রায় ৭ লক্ষ আবেদন করেছেন। এখনও পর্যন্ত বাকি প্রায় ২০ লক্ষ ব্যক্তি কোনও আবেদন বা আপিল করেননি।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা ভোটার হিসেবে এখনও দাবি জানাননি, তাঁরা ভবিষ্যতে ভারতীয় নাগরিক হিসেবে আবেদন করবেন কি না, সে বিষয়ে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জনগণনার সঙ্গে রাজ্যের জনবিন্যাস পরিবর্তনের কোনও সম্পর্ক নেই। অনুপ্রবেশের বিষয়টি সম্পূর্ণ আলাদা। তাঁর বক্তব্য, শরণার্থী ও বেআইনি অনুপ্রবেশকারীকে একসঙ্গে দেখা উচিত নয় এবং সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের ভরণপোষণের দায় নেবে না।

ডিজিটাল জনগণনা নিয়ে মানুষের আশঙ্কা দূর করতে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, সমস্ত তথ্য আইন অনুযায়ী সম্পূর্ণ গোপনীয় থাকবে। এই তথ্য কেবল পরিসংখ্যান, উন্নয়ন পরিকল্পনা ও সরকারি নীতিনির্ধারণের কাজে ব্যবহার করা হবে। কোনও ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহারের সুযোগ থাকবে না বলেও তিনি স্পষ্ট জানান।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন