31.2 C
Kolkata
Friday, July 31, 2026
spot_img

সকাল হতেই ‘ইডি’র নক! খিদিরপুর-শর্ট স্ট্রিটে জোর তল্লাশি!

Aaj India Desk, কলকাতা: শুক্রবার ভোর থেকেই কলকাতার একাধিক এলাকায় জোরদার তল্লাশি অভিযান (ED Raid Kolkata) শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খিদিরপুর, শর্ট স্ট্রিট-সহ শহরের ১২ জায়গায় একাধিক বিশিষ্ট ব্যবসায়ীর বাড়িতে একযোগে পৌঁছয় তদন্তকারী সংস্থার বিশেষ দল। অভিযানের সময় গোটা এলাকা ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় তটস্থ ব্যবসায়ী মহল।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর প্রায় সাড়ে ৪টা নাগাদ নিউটাউনের সিআরপিএফ ক্যাম্প থেকে একাধিক বিশেষ দল কনভয়ে করে রওনা (ED Raid Kolkata) দেয়। প্রতিটি দলে ছিলেন ইডির আধিকারিকদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দলকে শহরের আলাদা আলাদা এলাকায় পাঠানো হয়। ভোরের আলো ফোটার আগেই তদন্তকারীরা নির্দিষ্ট ঠিকানাগুলিতে পৌঁছে যান। এরপর একযোগে শুরু হয় তল্লাশি অভিযান।

খিদিরপুর, শর্ট স্ট্রিট-সহ কলকাতার বিভিন্ন এলাকায় একাধিক ব্যবসায়ীর বাড়ি ও সংশ্লিষ্ট ঠিকানায় এই তল্লাশি (ED Raid Kolkata) চালানো হচ্ছে। তদন্তকারীরা শুধু আবাসনেই নয়, ব্যবসায়িক নথিপত্র এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন তথ্যও পরীক্ষা করছেন। তদন্তের অংশ হিসেবে ব্যাংক সংক্রান্ত নথি, হিসাবের খাতা, ডিজিটাল স্টোরেজ ডিভাইস, মোবাইল ফোন, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক তথ্যভান্ডার খতিয়ে দেখা হচ্ছে।তল্লাশি চলাকালীন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে ফরেনসিক বিশ্লেষণের জন্য কিছু তথ্য বা ডিভাইস বাজেয়াপ্তও করা হতে পারে বলে জানিয়েছে ইডি।

এই অভিযানকে ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোন সূত্রে এই অভিযান, তা নিয়ে সরকারি স্তরে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে সব্যসাচী দত্তের মামলার রেশ ধরেই সোনা উদ্ধারকান্ডের তদন্তে এই অভিযান করা হচ্ছে বলে দাবি ইডির।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন