32.2 C
Kolkata
Wednesday, July 29, 2026
spot_img

‘অন্ধ ভক্ত’ থেকে বিতর্কিত শব্দ! রাহুলের মন্তব্যে লোকসভায় ধুন্ধুমার!

নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁস ইস্যুতে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বক্তব্যের একটি অংশকে ঘিরে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। বিজেপির অভিযোগ, রাহুল লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন। বিতর্কের জেরে অধিবেশন দুপুর আড়াইটে পর্যন্ত মুলতুবি রাখা হয়।

লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা দেশের গর্ব এবং তাঁরা কোনও ঘৃণাভাষণ দেননি। এরপর আন্দোলনরত এক তরুণীর বক্তব্য উদ্ধৃত করতে গিয়ে তিনি একটি বিতর্কিত শব্দ ব্যবহার করেন। পাশাপাশি বিজেপি সমর্থকদের উদ্দেশে “অন্ধ ভক্ত” বলেও মন্তব্য করেন, যা নিয়ে শাসকদল তীব্র আপত্তি তোলে।

রাহুলের (Rahul Gandhi) বক্তব্যের পরই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, বিরোধী দলনেতা সংসদের মর্যাদার পরিপন্থী ভাষা ব্যবহার করেছেন। তিনি দাবি করেন, ওই মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হোক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও একই দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাহুল গান্ধী (Rahul Gandhi) স্পষ্ট করেন, বিতর্কিত শব্দটি তিনি সরকারের উদ্দেশে ব্যবহার করেননি, বরং একজন আন্দোলনকারীর বক্তব্য উদ্ধৃত করেছিলেন। একই সঙ্গে তিনি নিজেও ওই শব্দগুলি লোকসভার রেকর্ড থেকে বাদ দেওয়ার আবেদন জানান।

ঘটনাকে কেন্দ্র করে সংসদে তুমুল হট্টগোল শুরু হয়। শাসক ও বিরোধী সদস্যদের বিক্ষোভের মধ্যে স্পিকার অধিবেশন দুপুর আড়াইটে পর্যন্ত মুলতুবি রাখেন। নিট প্রশ্নফাঁস ইস্যুতে চলমান রাজনৈতিক সংঘাতের মধ্যেই রাহুলের এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন