28.5 C
Kolkata
Thursday, July 23, 2026
spot_img

ইস্তফার দাবি থেকে ইউ-টার্ন! কেন্দ্রের সঙ্গে আলোচনায় নতুন অবস্থান সোনম ওয়াংচুকের

Aaj lndia Desk, নয়াদিল্লি: নিট ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগ এবং দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় বড়সড় সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলন ঘিরে কেন্দ্র সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টি (CJP)-র আলোচনা আপাতত থমকে গেছে। সরকারি সূত্রের দাবি, আলোচনায় বসার আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে কয়েকটি শর্ত দেওয়াতেই এই অচলাবস্থা তৈরি হয়েছে।

দিল্লির যন্তর মন্তরে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্র-ছাত্রী, পরীক্ষার্থী এবং তাঁদের সমর্থকেরা। তাঁদের দাবি, নিট প্রশ্নফাঁসের ঘটনার পূর্ণ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে গোটা পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার।

আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক প্রথমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি থেকে সরে আসতে সম্মত হয়েছিলেন। এতে কেন্দ্রের সঙ্গে আলোচনার পথ খুলতে পারে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু পরে সিজেপির প্রতিনিধিদল জানায়, বৈঠক শুরুর আগে দুটি শর্ত মানতেই হবে। প্রথমত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত,কেন্দ্রের সঙ্গে যে কোনও আলোচনা প্রকাশ্যে, যন্তর মন্তরেই করতে হবে।

সরকারের বক্তব্য, এই দুই শর্ত মানা সম্ভব নয়। তাই আপাতত কোনও আনুষ্ঠানিক বৈঠক হয়নি। তবে কেন্দ্র আগের মতোই জানিয়েছে, তারা আলোচনার মাধ্যমে সমাধান চায় এবং সংলাপের দরজা এখনও খোলা রয়েছে।

গত কয়েক দিনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তিনি আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানান এবং সরকারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেন। ‘চলো সংসদ’ কর্মসূচির সময় আহত আন্দোলনকারীদের হাসপাতালেও গিয়ে দেখা করেন তিনি।

বিজেপির অভিযোগ, বিরোধী দলগুলি এই আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। যদিও এই অভিযোগের মধ্যেও সরকার জানিয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। দুই পক্ষই সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছে।

বুধবার জেপি নাড্ডা বলেন, নিট প্রশ্নফাঁসের ঘটনাকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। ছাত্রদের উদ্বেগকে রাজনৈতিক লাভের জন্য ব্যবহার না করে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করা দরকার। একইসঙ্গে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করে প্রশ্ন তোলেন, ইউপিএ সরকারের সময় একাধিক প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও তখন কেন তিনি একইভাবে সরব হননি। সেই সময়ের একাধিক প্রশ্নফাঁসের ঘটনাও উল্লেখ করেন নাড্ডা।

নিট ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন শুধু একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। সিজেপির নেতৃত্বে তা দেশের সামগ্রিক পরীক্ষা ব্যবস্থা ও শিক্ষা সংস্কারের দাবিতে বড় আন্দোলনের রূপ নিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন