27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

নেশাখোরদের ‘বাজেট ধাক্কা’! বাড়ছে সিগারেট-মদের দাম!

নয়াদিল্লি: নবম বাজেট (Budget 2026-27) দেখে হতাশ করদাতা আমজনতা। কিন্তু ত্রাহিরব মদ-সিগারেট সেবনকারীদের। সাম্প্রতিক সমীক্ষায় এমিতেই পশ্চিমবঙ্গের মদের বাজার বড় ধাক্কা খেয়েছিল। এবার সুরাপানে কার্যত পকেট ফাঁকা হতে চলেছে সুরাপ্রেমীদের! শুধু তাই নয়, নতুন বাজেটে বেশ কিছু পণ্যের দাম কমলেও মদের পাশাপাশি সিগারেট, তামাকজাত দ্রব্য, পানমশলার দামে বড় পরিবর্তন আসতে চলেছে।

বস্তুত, মদ বিক্রেতাদের ক্ষেত্রে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স (TCS) হার সরলীকরণের ঘোষণা করা হয়েছে। এবার থেকে এককভাবে ২ শতাংশ TCS প্রযোজ্য হবে। আগে বিভিন্ন হারে TCS দিতে হত, যা কিছু ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি ছিল। নতুন ব্যবস্থায় কর কাঠামো আরও সহজ হবে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য নিয়ম মানা সহজতর হবে বলে মনে করা হচ্ছে।

ক্রেতাদের পকেটে কোপ

বস্তুত, সিগারেট, পান মসলা ও তামাকজাত পণ্যের উপর আবগারি শুল্ক ও নতুন সেস আরোপিত হওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে। নতুন বাজেটে (Budget 2026-27) বিক্রেতারা একক হারে কর দিতে পারলেও গ্রাহকদের জন্য দাবী হতে চলেছে মদ! পাশাপাশি ১ ফেব্রুয়ারি থেকেই দাম বাড়ছে সিগারেটের।

সিগারেটের উপর কত শুল্ক?

  • ৬৫ মিমি পর্যন্ত দৈর্ঘ্যের নন-ফিল্টার সিগারেট: প্রতি হাজারে ২,০৫০ টাকা
  • ৬৫ মিমির বেশি ও ৭০ মিমি পর্যন্ত দৈর্ঘ্যের নন-ফিল্টার সিগারেট: প্রতি হাজারে ৩,৬০০ টাকা
  • ৬৫ মিমি পর্যন্ত দৈর্ঘ্যের (ফিল্টার-সহ) সিগারেট: প্রতি হাজারে ২২,১০০ টাকা
  • ৬৫ মিমির বেশি ও ৭০ মিমি পর্যন্ত দৈর্ঘ্যের (ফিল্টার-সহ) সিগারেট: প্রতি হাজারে ৪,০০০ টাকা
  • ৭০ মিমির বেশি ও ৭৫ মিমি পর্যন্ত দৈর্ঘ্যের (ফিল্টার-সহ) সিগারেট: প্রতি হাজারে ৫,৪০০ টাকা
  • অন্যান্য সিগারেট: প্রতি হাজারে সর্বোচ্চ ২৮,৫০০ টাকা পর্যন্ত শুল্ক
  • তামাকের বিকল্প পণ্যযুক্ত সিগারেট: প্রতি হাজারে ২৪,০০৬ টাকা আবগারি শুল্ক

অন্যদিকে, ১ ডিসেম্বর থেকেই বিয়ার বাদে মদের দাম অনেকটাই বাড়ানো হয়েছে।

  • ৭৫০ মিলিলিটার বিদেশি মদের বোতল: দাম বেড়েছে ৩০–৪০ টাকা
  • ১৮০ মিলিলিটার বোতল: প্রতি বোতলে ১০ টাকা দাম বৃদ্ধি
  • তদুপরি, কেন্দ্রীয় বাজেটে মদের দাম বাড়ানোর ঘোষণা।

ফলে আগামী দিনে সুরাপ্রেমীদের পকেটে আরও চাপ পড়বে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন