28.3 C
Kolkata
Wednesday, July 22, 2026
spot_img

সাতসকালেই পথ দুর্ঘটনা! আহত মন্ত্রীর স্ত্রী

Aaj lndia Desk, পূর্ব বর্ধমান: সাতসকালে পূর্ব বর্ধমানের গলসিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডু (Khudiram Tudu)-র স্ত্রী মালতি টুডু। বুধবার সকালে দিল্লি-কলকাতা ১৯ নম্বর জাতীয় সড়কের সুরুল এলাকার একটি ফ্লাইওভারের উপর এই দুর্ঘটনা ঘটে।

আহত হয়েছেন তাঁর গাড়ির চালক মঙ্গল মুর্মু এবং একটি ভ্যানের চালক কার্তিক হাজরাও।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বর্ধমান থেকে বাঁকুড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন মালতি টুডু। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক প্রথমে একটি ভ্যানে ধাক্কা মারে। এরপর ট্রাকটি মালতি টুডুর গাড়িতেও সজোরে ধাক্কা দেয়। তবে গাড়ির চালক মঙ্গল মুর্মু দ্রুত ব্রেক কষে বড়সড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মালতি টুডুর মাথা ও বাঁ হাতে চোট লেগেছে। তাঁর সিটি স্ক্যানও করা হয়েছে। অন্যদিকে, চালক মঙ্গল মুর্মুর হাতে আঘাত রয়েছে। ভ্যানচালক কার্তিক হাজরাও একই হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিক চিকিৎসার পর মালতি টুডুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।দুর্ঘটনার পর মালতি টুডু জানান, তাঁদের গাড়ির সামনে অন্য কোনও গাড়ি না থাকায় চালক সময়মতো ব্রেক কষতে পেরেছিলেন। তাই আরও বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার পুষ্পা জানিয়েছেন, কীভাবে ট্রাকটি নিয়ন্ত্রণ হারাল এবং দুর্ঘটনার সঠিক কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন