26.4 C
Kolkata
Wednesday, July 22, 2026
spot_img

২১ জুলাইয়ে চার শিবিরের চার মঞ্চ! কোথায় রয়েছেন দেব?

Aaj India Desk, কলকাতা : প্রতি বছর ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যেত টলিউডের একাধিক পরিচিত মুখকে। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেতা-সাংসদ দেব (Dev Adhikari)। তাই এ বছর চারটি পৃথক রাজনৈতিক শিবিরের কর্মসূচির মধ্যে তিনি কোন মঞ্চে দেখা দেবেন, তা নিয়ে সকাল থেকেই কৌতূহল ছিল রাজনৈতিক মহল ও অনুরাগীদের একাংশের। অথচ দিন শেষ হতে চললেও কোনও রাজনৈতিক মঞ্চেই তাঁর দেখা মেলেনি। তবে কোন ঠিকানায় ছিলেন তিনি ?

কোথায় ছিলেন দেব?

চারটি রাজনৈতিক শিবিরের পৃথক কর্মসূচির মধ্যেও কোথাও দেখা যায়নি অভিনেতা-সাংসদ দেবকে (Dev Adhikari) । তিনি সেদিন সারাদিন ‘দাদাগিরি’-র শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এর আগে দেব জানিয়েছিলেন, আপাতত তিনি অভিনয়ের কাজেই বেশি মন দিতে চান। যদিও ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার কথা তিনি একাধিকবার প্রকাশ্যে বলেছেন। সেই অবস্থান বজায় রেখেই এদিন তিনি কোনও রাজনৈতিক মঞ্চে উপস্থিত না থেকে শুটিং ফ্লোরেই সময় কাটান। তাঁর এই অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহল ও অনুরাগীদের মধ্যে দিনভর আলোচনা চলেছে।

কেন এলেন না দেব?

রাজনৈতিক মহলের একাংশের মতে, বর্তমান পরিস্থিতিতে কোনও নির্দিষ্ট শিবিরের মঞ্চে উপস্থিত না থেকে দূরত্ব বজায় রাখার কৌশলই বেছে নিয়েছেন অভিনেতা-সাংসদ। যদিও এই ব্যাখ্যার পক্ষে দেব নিজে কোনও মন্তব্য করেননি। তবে দেবের (Dev Adhikari) ঘনিষ্ঠ সূত্রের দাবি, তাঁর অনুপস্থিতির নেপথ্যে কোনও রাজনৈতিক বার্তা নয়, ছিল পূর্বনির্ধারিত পেশাগত ব্যস্ততা। ২১ জুলাই তিনি সারাদিন ‘দাদাগিরি’র শুটিংয়েই ব্যস্ত ছিলেন।

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এ বছরের ২১ জুলাইয়ের কর্মসূচি বিশেষ গুরুত্ব পেয়েছে। এর মধ্যেই তৃনমূল থেকে সরে গিয়ে এনসিপিআইতে যোগ দিয়ে দলে ভাঙন ঘটানোর পর তিনি কোন দলকে সমর্থন করবেন, সেদিকেই নজর ছিল সকলের। তবে দেব কোনো দলের মঞ্চে না গিয়ে প্রমাণ করলেন, তিনি রাজনৈতিক দলের নেতা হিসেবে কর্মীদের সমর্থন নন, বরং অভিনেতা হিসেবে সাধারণ দর্শকদের সমর্থন পেতেই বেশি আগ্রহী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন