26.4 C
Kolkata
Tuesday, July 21, 2026
spot_img

বাংলায় কাটল কি শিল্পখরা? শাহের হাত ধরে হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই শিল্পের ভিত্তিপ্রস্তর আজ

Aaj India Desk, হাওড়া: পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর শিল্পায়নের ক্ষেত্রে নতুন গতি দেখা যাচ্ছে। দীর্ঘদিন পর আবার বাংলায় বড় বড় শিল্পগোষ্ঠীর আগ্রহ বাড়ছে। এই আবহেই হাওড়ায় তৈরি হতে চলেছে আমুলের একটি অত্যাধুনিক দই উৎপাদন কেন্দ্র (Amul Yogart Plant), যা উৎপাদন ক্ষমতার দিক থেকে বিশ্বের বৃহত্তম দই কারখানা হতে পারে বলে দাবি করা হচ্ছে।

রবিবার কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই ‘আমুল বেঙ্গল ডেয়ারি’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), শিল্পমন্ত্রী তাপস রায় এবং রাজ্য ও কেন্দ্রের একাধিক বিশিষ্ট ব্যক্তি।

রাজনৈতিক মহলে এই প্রকল্পকে নতুন সরকারের শিল্পবান্ধব নীতির বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগে দাবি করেছিলেন, সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যেই রাজ্যে বড় শিল্প বিনিয়োগ আসবে। ইতিমধ্যেই হুগলির ডানকুনিতে লাক্স কোজির বিনিয়োগ এবং বাঁকুড়ার মেজিয়ায় প্রায় ১০ হাজার কোটি টাকার শ্যাম স্টিল প্রকল্পের কাজ শুরু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল আমুলের এই মেগা ডেয়ারি প্রকল্প।

হাওড়ার সালকিয়া ফুড পার্কে গড়ে উঠবে এই অত্যাধুনিক কারখানা। এটি হবে আমুলের নিজস্ব পূর্ণাঙ্গ মালিকানাধীন প্রথম ডেয়ারি প্ল্যান্ট। প্রকল্পে প্রায় ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে এবং দুই ধাপে নির্মাণকাজ সম্পন্ন হবে। রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় ছাড়পত্র দ্রুত মঞ্জুর হওয়ায় প্রকল্প বাস্তবায়নের পথ আরও সহজ হয়েছে।

আমুল সূত্রে জানা গেছে, এই কারখানায় প্রতিদিন প্রায় ১০ লক্ষ কেজি দই, লস্যি, শরবত এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদন করা হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে আমুলের দৈনিক বিক্রি প্রায় ১০ লক্ষ লিটার দুগ্ধজাত পণ্যের সমান। নতুন প্ল্যান্ট চালু হলে রাজ্যে সংস্থার উৎপাদন ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়ে যাবে।

এই প্রকল্পের ফলে রাজ্যের দুগ্ধ শিল্পের পরিকাঠামো আরও শক্তিশালী হবে এবং বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে উত্তরবঙ্গেও আমুল আরও বড় বিনিয়োগ করতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন