28.6 C
Kolkata
Saturday, July 18, 2026
spot_img

‘টিএমসি নয়, এখন টিটিজি’! ২১ জুলাইয়ের আগে তৃণমূলের নতুন নাম দিলেন অগ্নিমিত্রা!

কলকাতা: রাত পোহালেই একসময় তৃণমূলের ‘মেগা ইভেন্ট’ বলে পরিচিত ২১ জুলাই শহীদ দিবস (Shahid Divas)। কালীঘাট-ঋতব্রতর পাশাপাশি রাজধানী দিল্লিতেও এনসিপিআই-এর একুশে জুলাইয়ের তোড়জোড় প্রায় শেষের পর্বে। এই নিয়ে এবার জোরদার কটাক্ষ ছুঁড়লেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। শনিবার দুর্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি তৃণমূলের নতুন নামকরণ করে বলেন, “টিএমসি নয়, ওরা এখন টিটিজি, টুকরে টুকরে গ্যাং।” একইসঙ্গে তাঁর দাবি, তৃণমূলের মধ্যে এখন ভাঙনই সবচেয়ে বড় বাস্তবতা।

শনিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের ‘সৃজনী’ প্রেক্ষাগৃহে বর্নোওয়াল সমাজের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২১ জুলাইকে ঘিরে তৃণমূলের একাধিক কর্মসূচির প্রসঙ্গ উঠতেই তিনি তীব্র কটাক্ষ করেন।

অগ্নিমিত্রা বলেন, “তৃণমূলের আর কী আছে? আমি তো জানি ওরা টুকরে টুকরে গ্যাং। টিএমসি বলে আর কিছু নেই, এখন টিটিজি হয়ে গিয়েছে।” শুধু তাই নয়, দলীয় কার্যালয় নিয়েও কড়া মন্তব্য করে তিনি (Agnimitra Paul) বলেন, “তৃণমূলের সকলেই জালি। প্রত্যেকটা কার্যালয়ই জালি।”

প্রসঙ্গত, একুশে জুলাই শহীদ দিবস (Shahid Divas) নিয়ে এদিন বেলেঘাতার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, “হাইকোর্টের নির্দেশ মেনেই বিড়লা মন্দিরের সন্নিকটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ তর্পণ করা হবে”। অন্যদিকে, মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে একুশে জুলাইয়ের শহীদ স্মরণ করতে চলেছে ঋতব্রত শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়কে আসার আমন্ত্রণ পর্যন্ত জানিয়েছেন ঋতব্রতরা। আবার জানা গিয়েছে, নয়াদিল্লিতে রাজঘাটেও একুশের শহীদ দিবস করবে এনসিপিআই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন