29.3 C
Kolkata
Friday, July 17, 2026
spot_img

QR স্ক্যান করলেই গুনতে হবে চার্জ? বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র

Aaj India Desk, নয়াদিল্লি: দেশে ডিজিটাল লেনদেনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এখন ইউপিআই (UPI)। বাজারে কেনাকাটা থেকে শুরু করে বিল পরিশোধ, ছোটখাটো খরচ কিংবা বড় অঙ্কের লেনদেন সব ক্ষেত্রেই এখন ভরসা এই ব্যবস্থার উপর। তবে এবার এই ইউপিআই পরিষেবায় নতুন চার্জ বসানোর সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

২০২০ সালে ডিজিটাল পেমেন্টকে আরও জনপ্রিয় করে তুলতে কেন্দ্র সরকার ইউপিআই এবং রুপে ডেবিট কার্ডের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) সম্পূর্ণ তুলে দিয়েছিল। ফলে ব্যবসায়ীদের কোনও অতিরিক্ত ফি না দিয়েই ইউপিআইয়ের মাধ্যমে অর্থ গ্রহণের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ছয় বছর পর সেই নীতিতে বদল আনার কথা ভাবছে কেন্দ্র।

বড় ব্যবসায়িক সংস্থাগুলির নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনের উপর ফের এমডিআর চালু হতে পারে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যেসব প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ১ কোটি থেকে ১.৫ কোটি টাকা বা তার বেশি, তাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হতে পারে। পাশাপাশি ২,০০০ টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের উপর এই চার্জ আরোপের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

তবে সাধারণ গ্রাহক, ব্যক্তি থেকে ব্যক্তির লেনদেন এবং ছোট ব্যবসায়ীদের আপাতত এই চার্জের আওতার বাইরে রাখার ভাবনা রয়েছে সরকারের। ফলে মুদি দোকান, ছোট খুচরো ব্যবসায়ী, হকার কিংবা ক্ষুদ্র উদ্যোগপতিদের উপর সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা কম।

মার্চেন্ট ডিসকাউন্ট রেট হল সেই পরিষেবা ফি, যা ডিজিটাল পেমেন্ট গ্রহণের জন্য ব্যবসায়ীরা ব্যাঙ্ক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে দিয়ে থাকেন। পেমেন্ট প্রক্রিয়াকরণ, সার্ভার রক্ষণাবেক্ষণ, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিগত পরিষেবার খরচ মেটাতেই এই অর্থ ব্যবহার করা হয়।

ব্যাঙ্ক ও ফিনটেক সংস্থাগুলির দাবি, ইউপিআই লেনদেনের বিপুল বৃদ্ধির ফলে এই পরিষেবা বিনামূল্যে চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠছে। তাই বড় ব্যবসায়ীদের উপর সীমিত হারে এমডিআর চালুর প্রস্তাব সামনে এসেছে। জানা গিয়েছে , এই হার ০.০৫ থেকে ০.০৭ শতাংশের মধ্যে থাকতে পারে।

২০১৬-১৭ অর্থবর্ষে যেখানে ইউপিআইয়ের মাধ্যমে মাত্র ২ কোটি লেনদেন হয়েছিল, সেখানে ২০২৫-২৬ অর্থবর্ষে সেই সংখ্যা ২৪২ বিলিয়নে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। শুধু ২০২৬ সালের জুন মাসেই ইউপিআইয়ের মাধ্যমে ২২.৭২ বিলিয়ন লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ২৮.৯২ লক্ষ কোটি টাকা। এই পরিসংখ্যানই প্রমাণ করছে, ভারতের ডিজিটাল অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠেছে ইউপিআই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন