32.3 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

আমির খানকে খুন করলেই ৫ কোটির পুরস্কার! ঘোষণা জগৎগুরু পরমহংসের

নয়াদিল্লি: রথযাত্রার ঠিক আগের দিন রাম জন্মভূমিতে দাঁড়িয়ে ‘খুন’ করার কথা বলছেন জগৎগুরু পরমহংস আচার্য! সেই কাজের জন্য ৫ কোটি টাকা পুরস্কারেরও ঘোষণা করছেন তিনি! কার উদ্দেশ্যে এই ‘ধর্মীয় সুপারি’-র ঘোষণা? তিনি হলেন, সম্প্রতি তৃতীয়বার গাঁটছড়া বাধা আমির খান (Aamir Khan)!

গৌরি গৌরী স্প্র্যাটকে আইনি বিবাহ করার পর থেকেই বজরং দলের হুমকির শিকার হয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’! বারবার কেন হিন্দু মহিলাদেরকেই বিবাহ? অভিনেতার বিরুদ্ধে ‘লাভ জিহাদের’ অভিযোগ তুলে বিহারে বিক্ষোভও দেখিয়েছে বজরং দল। অভিনেতাকে বিতর্কে বিঁধেছে বিজেপি ও শিবসেনার নেতারা।

এবার অযোধ্যার ‘তপস্বী ছাওনি’র পীঠাধীশ্বর জগৎগুরু পরমহংস আচার্য অভিনেতাকে (Aamir Khan) নিয়ে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি প্রকাশ্যে ঘোষণা করেন, যে ব্যক্তি আমির খানকে (Aamir Khan) হত্যা করতে পারবে, তাকে ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি, ওই ব্যক্তির আইনি লড়াইয়ের সমস্ত খরচও বহন করার দাবি করেন তিনি।

জগৎগুরু পরমহংস আচার্যের অভিযোগ, আমির খান ‘লাভ জেহাদ’-এর প্রচার করছেন। সেই অভিযোগের ভিত্তিতেই তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। পাশাপাশি তিনি আরও দাবি করেন, ‘লাভ জেহাদ’-এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলেও তাঁর মত। পাশাপাশি ‘লাভ জিহাদ’ করা ১০০-২০০ জনকে ‘খতম’ করতে পারলেই এই কাজ বন্ধ হবে বলে দাবী তাঁর। কিন্তু প্রশ্ন হচ্ছে, হিন্দু ধর্মের একজন ধর্মগুরু, রামলালার জন্মভূমিতে দাঁড়িয়ে কীভাবে ‘হত্যা করার’ মত কথা বলতে পারেন? যে ধর্ম সহানুভূতি, সংযম, হৃদ্যতা, প্রেম শেখায়, সেই ধর্মের একজন ধর্মগুরুর মুখে এমন ক্রুর কথা মানায় কি? প্রশ্ন তুলছে সভ্য সমাজ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন