33.3 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

আরও একা মমতা! ইস্তফার পর কোয়েলের পরবর্তী গন্তব্য সল্টলেক?

কলকাতা: যাবতীয় জল্পনা সত্যি করে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিকও (Koel Mallick)। লক্ষ্মীবারে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দিলেন কোয়েল। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের পর জল্পনা শুরু হয়, এবার কি তবে কোয়েল মল্লিকও (Koel Mallick)? তাতেই সিলমোহর দিয়ে কোয়েলের ইস্তফার পর মমতার রাজ্যসভার সাংসদ সদস্য সংখ্যা দাঁড়াল ৯! এখন প্রশ্ন উঠছে, এবার কি তবে কোয়েলের গন্তব্য সল্টলেক?

কেননা, পদত্যাগ করার পরই তিনি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, রাজনীতির সঙ্গে যার আসমান-জমিন দূরত্ব ছিল, চলতি বছরের শুরুতেই রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেকদের সৌজন্য সাক্ষাতের পর সেই জল্পনারই জন্ম দেন। তবে মার্চ মাসে রঞ্জিতের বদলে রাজ্যসভার মনোনয়ন জমার শেষদিনে মনোনয়ন জমা দিয়ে সকলকে চমকে দেন কোয়েল। ৬ এপ্রিল কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হন কোয়েল মল্লিক (Koel Mallick)। যদিও সংসদের কোনও অধিবেশনে দেখা যায়নি তাঁকে। মাঝে হয়ে গিয়েছে রাজ্যের পালাবদল। তারপরই বাকি ৩ জনের মত ইস্তফা দিলেন কোয়েল।

বিজেপিতে যোগ দিচ্ছেন কোয়েল?

উল্লেখ্য, এর আগে রাজ্যসভার তিন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেব ইস্তফা দেওয়ার পর পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। সম্প্রতি বিজেপির হয়ে আসন্ন রাজ্যসভা নির্বাচনের আগে মনোনয়নও জমা দিয়েছেন তাঁরা। এখন প্রশ্ন উঠছে, কোয়েলও (Koel Mallick) কি এবার সেই পথেই হাঁটবেন?

বলা বাহুল্য, ছাব্বিশের ভোটে ক্ষমতার পালাবদল হতেই একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন একদা তাঁর সহযোদ্ধারা। ২০ জন সাংসদ বিদ্রোহী হয়ে এনডিএ সমর্থনকারী এনসিপিআই-তে যোগ দিয়েছেন। সেই দলে সম্প্রতি চলে গিয়েছেন মমতার বহু বছরের ছায়াসঙ্গী অরূপ, অনুব্রত, মদন। পাশাপাশি, রাজ্যসভাতেও তৃণমূলের ঘরে শুরু হয়েছে ভাঙনের খেলা। সুখেন্দু-সুস্মিতা-প্রকাশের পর কোয়েল মল্লিক, আরও একা হয়ে পড়লেন মমতা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন