29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

লোকাল ট্রেনে সতর্কতা সংকেত, মুহূর্তে আতঙ্কে ফাঁকা কামরা

স্নেহা পাল, কলকাতা: শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ডায়মন্ড হারবার–শিয়ালদহ লোকাল ট্রেনের (Local Train) একটি মহিলা কামরায় হঠাৎ সতর্কতামূলক ‘বিপ’ শব্দ শোনা যায়। একই সঙ্গে ধোঁয়া ও পোড়া গন্ধ পাওয়া যায়। ফলে আতঙ্কিত হয়ে পড়েন নিত্যযাত্রীরা।

পরিস্থিতি বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি (GRP)। সম্ভাব্য বিপদের আশঙ্কায় ট্রেনের সমস্ত যাত্রীকে কয়েক মিনিটের জন্য যাদবপুর স্টেশনে নামিয়ে দেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট কামরা ও ট্রেনের অন্যান্য অংশ পরীক্ষা করার পর পুনরায় ট্রেনটি চালু হয়।

সতর্কতামূলক অ্যালার্ম বন্ধ না হওয়া সত্ত্বেও ওই লোকাল ট্রেনটি (Local Train) গন্তব্য পর্যন্ত চালানো হয়। অজানা উৎস থেকে ক্রমাগত অ্যালার্ম, ধোঁয়া ও পোড়া গন্ধ থাকা অবস্থায় যাত্রী বহন করায় নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।
গন্তব্যে পৌঁছানোর পরে ট্রেনটি পরীক্ষার জন্য পাঠানো হয়। প্রাথমিকভাবে কোনও বিস্ফোরক বা গুরুতর যান্ত্রিক ত্রুটির প্রমাণ মেলেনি।

নিয়মিত যাত্রীদের মতে, সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক সমস্যার আশঙ্কা থাকা সত্ত্বেও ট্রেন (Local Train) চালানো হলে যাত্রীদের জীবনের ঝুঁকি থেকেই যায়। তাঁদের দাবি, এমন পরিস্থিতিতে অবিলম্বে ট্রেন পরিষেবা বাতিল করে পূর্ণাঙ্গ প্রযুক্তিগত পরীক্ষা হওয়া উচিত ছিল। গন্তব্যে পৌঁছানোর পরে ট্রেনটি পরীক্ষার জন্য পাঠানো হলেও, তার আগে যাত্রীদের বহন করা কতটা নিরাপদ ছিল, তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন