30.6 C
Kolkata
Tuesday, July 14, 2026
spot_img

বারুইপুর কাণ্ডে তদন্তে গতি, ঘটনাস্থলে ৩ অভিযুক্তকে নিয়ে পুলিশের পুনর্নির্মাণ

Aaj India Desk,দক্ষিণ ২৪ পরগনার: দক্ষিণ ২৪ পরগনার সূর্যপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে ফের বড় পদক্ষেপ করতে চলেছে বিশেষ তদন্তকারী দল (SIT)। বুধবার গ্রেফতার তিন অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবেন তদন্তকারীরা।

এই ঘটনায় ধৃত আনন্দ সরদার, দিবাকর মণ্ডল এবং কবীর মোল্লাকে সঙ্গে নিয়েই গোটা ঘটনার ক্রম ও পরিস্থিতি খতিয়ে দেখা হবে। তদন্তের স্বার্থে এই পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে পুলিশ।

কয়েকদিন আগেই একই মামলার পুনর্নির্মাণের সময় মৃত্যু হয়েছিল অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। সেই ঘটনার পর এবার আরও সতর্কভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, পুনর্নির্মাণের সময় উপস্থিত থাকবেন SIT-এর সদস্যরা। পাশাপাশি বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার-সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকও ঘটনাস্থলে থাকবেন।

পুলিশ সূত্রে খবর, কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও তার আশপাশে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

তদন্তকারী আধিকারিকদের মতে, প্রভাস মণ্ডলকে নিয়ে পুনর্নির্মাণের সময় ঘটে যাওয়া ঘটনার অভিজ্ঞতা থেকেই এবার দিনের আলোয় এই প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই CID-এর তদন্তকারী দল সূর্যপুরে পৌঁছে গিয়েছে। রেলগেট থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার হেঁটে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

এদিকে, সূর্যপুরে পৌঁছেছে CID-এর ফরেনসিক দলও। ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার তিন অভিযুক্তকে নিয়ে পুলিশ এবং CID-এর তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। মূলত ঘটনার পুনর্নির্মাণ এবং তদন্তে নতুন সূত্র খুঁজে বের করাই এই পদক্ষেপের উদ্দেশ্য।

শুধু তাই নয়, প্রভাস মণ্ডলের মৃত্যুর সময় ঠিক কী পরিস্থিতিতে পুলিশ গুলি চালিয়েছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখবে CID-এর প্রতিনিধি দল।

গত ৭ জুলাই এই মামলার পুনর্নির্মাণের সময় মৃত্যু হয় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশের দাবি, ক্রাইম সিন রি-কনস্ট্রাকশনের সময় SIT-এর সদস্য রনি সরকারের রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। অভিযোগ, সে গুলিও চালায়। এরপর আত্মরক্ষার জন্য পুলিশকর্মী অর্ঘ্য মণ্ডল গুলি চালালে আহত হয় প্রভাস। পরে তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন