29.8 C
Kolkata
Saturday, July 11, 2026
spot_img

অভিষেকের ডিম-আশঙ্কায় দিলীপের খোঁচা—’সেদ্ধ না হলে কাঁচাই খান’!

কলকাতা: আদালতের ‘আল্টিমেটামের’ পর আজ অর্থাৎ শনিবার ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। হাইকোর্টে শুনানির সময় ডিম হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কালীঘাট তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেকের আইনজীবী। এই নিয়ে অভিষেককে “ডিমের খোঁচা” মারলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “যদি একটা ডিম খেতে হয়, কী অসুবিধা আছে? ডিম তো বাড়িতে খান, বাইরেও একটু খান। সেদ্ধ করে খেতেন, নাহলে কাঁচা খান।” প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর একাধিকবার রাজনৈতিক কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলা হয়েছে।

মে মাসে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ভোট-পরবর্তী হিংসায় নিহত দলের এক কর্মীর বাড়িতে যাওয়ার পথে তাঁকে লক্ষ্য করে ডিম, পাথর ছোঁড়ে উত্তেজিত জনতা। তবে এদিন কটাক্ষের পাশাপাশি আইনশৃঙ্খলার বিষয়েও মন্তব্য করেন দিলীপ (Dilip Ghosh)। তিনি বলেন, কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত। আইনশৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার কলকাতা হাই কোর্টে শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে অভিষেকের (Abhishek Banerjee) আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে শনিবার বিকেল ৩টার মধ্যে তাঁর মক্কেল কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, ওই সময় যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতি বা ডিম নিক্ষেপের ঘটনা না ঘটে। আদালত জানায়, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন