29.8 C
Kolkata
Saturday, July 11, 2026
spot_img

জাতীয় সঙ্গীত-রাষ্ট্রগান নিয়ে কেন্দ্রের কড়া নির্দেশ! ভুল উচ্চারণে আর নয় ছাড়

Aaj India Desk, নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ এবং জাতীয় গান ‘বন্দে মাতরম’ পরিবেশন নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা দেশের সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারি দফতরগুলিকে মেনে চলতে বলা হয়েছে।

নতুন নিয়মে স্পষ্ট জানানো হয়েছে, জাতীয় সঙ্গীত (National Anthem) বা জাতীয় গান গাওয়ার সময় কোনও ধরনের ভুল করা চলবে না। অনুমোদিত পাঠই ব্যবহার করতে হবে এবং প্রতিটি শব্দের উচ্চারণ হতে হবে একেবারে শুদ্ধ। গান চলাকালীন কোনও শব্দ বদলানো বা মাঝখানে অন্য কোনও গান যোগ করাও যাবে না।

সরকারি অনুষ্ঠানে যদি রাজ্য সঙ্গীত, জাতীয় গান এবং জাতীয় সঙ্গীত—তিনটিই পরিবেশন করা হয়, তাহলে নির্দিষ্ট একটি ক্রম মেনে চলতে হবে। প্রথমে থাকবে রাজ্য সঙ্গীত, তারপর জাতীয় গান ‘বন্দে মাতরম’, আর সবশেষে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ গাওয়া বা বাজানো হবে। জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর ক্ষেত্রে পূর্ণাঙ্গ সংস্করণ পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রায় ৩ মিনিট ১০ সেকেন্ড সময়ের সম্পূর্ণ সংস্করণই গাইতে বা বাজাতে হবে।

এছাড়া জাতীয় সঙ্গীত বা জাতীয় গান বাজানো কিংবা গাওয়ার সময় উপস্থিত সকলকে সম্মান জানিয়ে সোজা হয়ে দাঁড়াতে হবে। তবে কোনও সিনেমা, তথ্যচিত্র বা নিউজরিলের অংশ হিসেবে জাতীয় গান বাজানো হলে সেই ক্ষেত্রে দাঁড়ানো বাধ্যতামূলক নয়। স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, জাতীয় সঙ্গীত ও জাতীয় গান—দুটির ক্ষেত্রেই অনুমোদিত লিরিক্স, সঠিক শব্দচয়ন এবং নির্ভুল উচ্চারণ সবসময় বজায় রাখতে হবে। এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সব প্রশাসনিক সংস্থাকে বলা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন