29.3 C
Kolkata
Tuesday, July 7, 2026
spot_img

বারুইপুরের বিভীষিকা দেখে মুখ খুললেন শুভশ্রী! কী বললেন ‘লেডি সুপারস্টার’?

কলকাতা: আর জি কর কান্ডেও প্রতিবাদ করেছিলেন তিনি। ট্রোলারদের দিয়েছিলেন কড়া জবাব। স্বামী রাজ চক্রবর্তী তখন শাসকদল তৃণমূলে। এবার বারুইপুরের ঘটনাতেও তীব্র প্রতিবাদ জানালেন শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১১ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ ও নৃশংস খুনের অভিযোগ ঘিরে ফের উত্তাল গোটা বাংলা। সাধারণ মানুষের পাশাপাশি এবার প্রতিবাদে সরব হলেন টলিউডের তারকারাও। এই ঘটনায় গভীর ক্ষোভ ও যন্ত্রণা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

ফেসবুকের পাতায় শুভশ্রী (Subhashree Ganguly) লেখেন, “একটা ১১ বছরের মেয়েও নিরাপদ নয়! আমরা ঠিক কোথায় এসে দাঁড়িয়েছি? এই নৃশংসতার বিচার চাই, এখনই চাই।” অভিনেত্রীর (Subhashree Ganguly) এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার মানুষ সেই পোস্টে প্রতিক্রিয়া জানান। অনেকে তাঁর বক্তব্যকে সমর্থন করে কঠোর শাস্তির দাবি তুলেছেন।

টেক্সট-এর একটি ছবি হতে পারে

উল্লেখ্য, শুভশ্রী নিজেও এক কন্যাসন্তানের মা। তাঁর মেয়ে ইলিয়ানার বয়স এখন আড়াই বছর। শুধু প্রতিবাদ নয়, সমাজের প্রতি একটি স্পষ্ট বার্তাও দিয়েছেন শুভশ্রী (Subhashree Ganguly)। তিনি লিখেছেন, “এমন একটি সমাজের অপেক্ষায় আছি, যেখানে অপরাধীরা ভয় পাবে, আর নারীরা ভয়মুক্ত হবে।” তাঁর এই বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। বহু নেটিজেন অভিনেত্রীর অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন।

প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১১ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের পর খুনের অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে এবং ইতিমধ্যেই ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে রাজনৈতিক মহল থেকে সাংস্কৃতিক জগত, সব ক্ষেত্রেই ন্যায়বিচার ও কঠোর শাস্তির দাবি জোরালো হয়েছে। শুভশ্রীর (Subhashree Ganguly) এই আবেগঘন বার্তা সেই প্রতিবাদের সঙ্গেই একাত্মতা প্রকাশ করল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন