31.9 C
Kolkata
Tuesday, July 7, 2026
spot_img

মাত্র ৩০ টাকায় লাগেজ সুরক্ষিত রাখুন, জানুন বুকিংয়ের নিয়ম

Aaj India Desk,কলকাতা: আপনার ট্রেন ধরতে এখনও অনেক দেরি? হাতে ভারী ব্যাগ নিয়ে স্টেশনে বসে থাকার আর দরকার নেই। যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদহ স্টেশনে রয়েছে ডিজিটাল লাগেজ লকার পরিষেবা। মাত্র ৩০ টাকা খরচ করেই নির্দিষ্ট সময়ের জন্য নিরাপদে ব্যাগ রেখে নিশ্চিন্তে স্টেশনের বাইরে ঘুরে আসতে বা অপেক্ষা করতে পারবেন যাত্রীরা।

শিয়ালদহ স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে, অর্থাৎ শিয়ালদহ দক্ষিণ অংশের নন-এসি দ্বিতীয় শ্রেণির ওয়েটিং রুমের ভিতরেই রয়েছে এই ডিজিটাল লকার। তবে শুধুমাত্র তালাবন্ধ ব্যাগ বা লাগেজই এখানে রাখা যায়। প্রয়োজনে লাগেজ জমা দেওয়ার সময় ট্রেনের টিকিটও দেখাতে হতে পারে।

লকার ভাড়ার খরচ 

লকারের ভাড়া ব্যাগের আকার এবং কতক্ষণ রাখবেন, তার উপর নির্ভর করে। ছোট ব্যাগের ক্ষেত্রে ৩ ঘণ্টার জন্য ৩০ টাকা, ৬ ঘণ্টার জন্য ৬০ টাকা, ৯ ঘণ্টার জন্য ৯০ টাকা এবং ২৪ ঘণ্টার জন্য ১০০ টাকা দিতে হয়। মাঝারি ট্রলি বা ব্যাগের জন্য ৩ ঘণ্টায় ৪০ টাকা, ৬ ঘণ্টায় ৮০ টাকা, ৯ ঘণ্টায় ১২০ টাকা এবং ২৪ ঘণ্টায় ১৬০ টাকা। বড় লাগেজের ক্ষেত্রে ৩ ঘণ্টায় ৬০ টাকা, ৬ ঘণ্টায় ১১০ টাকা, ৯ ঘণ্টায় ১৬০ টাকা এবং ২৪ ঘণ্টার জন্য ২২০ টাকা ভাড়া নেওয়া হয়।

লকার বুক করার নিয়ম

ডিজিটাল লকার বুক করাও খুব সহজ। প্রথমে লকার কিয়স্কের টাচস্ক্রিনে মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করতে হবে। এরপর নাম ও ইমেল আইডি দিয়ে ব্যাগের আকার এবং কত সময়ের জন্য লকার চান, তা বেছে নিতে হবে। তারপর স্ক্রিনে দেখানো কিউআর কোড স্ক্যান করে ইউপিআইয়ের মাধ্যমে টাকা পরিশোধ করলেই নির্দিষ্ট লকারটি খুলে যাবে। ব্যাগ রেখে দরজা বন্ধ করে দিলেই কাজ শেষ। পরে ব্যাগ থেকে কিছু নিতে চাইলে ‘Partial Pickup’ এবং পুরো ব্যাগ নিয়ে বের করতে চাইলে ‘Full Pickup’ অপশন ব্যবহার করা যাবে।

ডিজিটাল পরিষেবার পাশাপাশি অফলাইনেও লকার বুক করা যায়। সেক্ষেত্রে প্রথম ২৪ ঘণ্টা বা তার কম সময়ের জন্য প্রতি ব্যাগে ৩০ টাকা এবং এরপর প্রতি অতিরিক্ত ২৪ ঘণ্টার জন্য ৪০ টাকা করে চার্জ নেওয়া হয়।

ট্রেন দেরি করলে বা অনেক আগে স্টেশনে পৌঁছে গেলে এই লকার পরিষেবা যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। অল্প খরচে নিরাপদে লাগেজ রেখে নিশ্চিন্তে সময় কাটানোর সুযোগ দিচ্ছে শিয়ালদহ স্টেশন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন