29.3 C
Kolkata
Saturday, July 4, 2026
spot_img

অক্সিজেনের নল মুখে, জলের তলায় টানা বসে তরুণ! রামকৃষ্ণপুরে উপচে পড়ছে ভিড়

Aaj India Desk, হাওড়া: হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে এখন কৌতূহলী মানুষের ভিড়। কারণ, সেখানে জলভর্তি একটি কাচের অ্যাকোয়ারিয়ামের (Aquarium) ভিতরে টানা বসে থেকে অভিনব এক রেকর্ড গড়ার (Set Record) চেষ্টা করছেন ২৫ বছর বয়সি মুকেশ গুপ্তা (Mukesh Gupta)। শুক্রবার দুপুর প্রায় ১২টা ৫০ মিনিট থেকে তিনি অ্যাকোয়ারিয়ামের জলের নিচে অবস্থান করছেন।

শনিবার দুপুরেও দেখা যায়, তিনি একইভাবে জলের মধ্যেই বসে রয়েছেন। শ্বাস-প্রশ্বাসের জন্য একটি বাঁশের নলের সাহায্যে বাইরে থেকে অক্সিজেন নিচ্ছেন তিনি। মুকেশের লক্ষ্য, টানা ৩০ ঘণ্টা জলের নিচে থেকে নতুন রেকর্ড গড়া। সেই উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি।

জানা গিয়েছে, মুকেশ একজন জাতীয় স্তরের পুরস্কারপ্রাপ্ত সাঁতারু। ইতিমধ্যেই তাঁর নাম ইন্ডিয়া রেকর্ডে নথিভুক্ত হয়েছে। এর আগে মাত্র চার ঘণ্টার মধ্যে ১১ হাজারেরও বেশি ডুব দিয়ে তিনি একটি রেকর্ড গড়েছিলেন। ছেলের এই কঠিন চ্যালেঞ্জের সময় শুরু থেকেই পাশে রয়েছেন তাঁর মা। অ্যাকোয়ারিয়ামের পাশেই দাঁড়িয়ে তিনি প্রতিনিয়ত ছেলেকে সাহস ও উৎসাহ দিচ্ছেন।

এটাই মুকেশের প্রথম রেকর্ড গড়ার চেষ্টা নয়। এর আগেও তিনি গঙ্গার জলের নিচে টানা ১২ ঘণ্টা অবস্থান করেছেন। এছাড়া হাত বেঁধে গঙ্গা সাঁতরে পার হওয়া এবং গঙ্গায় ১৫ হাজার ডুব দিয়ে রেকর্ড গড়ার মতো একাধিক কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে। এসব কৃতিত্বের জন্য তিনি বিভিন্ন সময়ে বহু সম্মান ও পুরস্কারও পেয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন