33.3 C
Kolkata
Saturday, July 4, 2026
spot_img

তৃণমূল ভবনের ‘দখল’ নিয়ে দড়ি টানাটানি! ঋতব্রতদের ঝোলানো তালা খুলে…

কলকাতা: দল, প্রতীক, তহবিল, একুশে জুলাই-এর পর এবার মেট্রোপলিটনে তৃণমূল ভবন (Trinamool Bhavan) নিয়ে তৃণমূলের অন্দরে দড়ি টানাটানি! শুক্রবার সন্ধ্যায় ঋতব্রতরা (Ritabrata Banerjee) ভবনের দখল নেওয়ার পর ছুটে যান কুণাল ঘোষ। কিন্তু তালাবন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি তিনি। এদিকে শনিবার সকাল থেকেই অশান্তি এড়াতে ই এম বাইপাস সংলগ্ন মেট্রোপলিটনে তৃণমূল ভবনের (Trinamool Bhavan) সামনে বসেছে পুলিশ পিকেট, রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একদিকে ঝুলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ফ্লেক্স, অন্যদিকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন হিসেবে অরূপ রায়ের নাম লাগানো ফ্লেক্স।

এরই মধ্যে বেলা বারোটার পর মালিকপক্ষ এসে ভবনের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। “চাবি কি ঋতব্রতরা দিয়ে গিয়েছিলেন?” সাংবাদিকদের এই প্রশ্নে কোনও উত্তর দেননি সেই ব্যক্তি। প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় তৃণমূল ভবনে পৌঁছে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ শিবিরের একাধিক নেতা। সেখানে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, ভবনের মালিকদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে এবং এই অফিসই এখন তাঁদের কার্যক্রমের কেন্দ্র হবে।

শিবিরের কোষাধ্যক্ষ আখরুজ্জামান বলেন, “এই কার্যালয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আবেগ জড়িয়ে রয়েছে। বাড়ির মালিকদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। আগামী দিনে এই অফিস থেকেই দলের সমস্ত সাংগঠনিক কাজ পরিচালিত হবে।” ঋতব্রত (Ritabrata Banerjee) শিবির দাবি করে, তাঁরাই ‘আসল তৃণমূল’। তাই দলের ঐতিহ্যবাহী কার্যালয় থেকে সংগঠনের কাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপর ঋতব্রতরা বেরিয়ে গেলে সেখানে পছন ‘মমতাপন্থী তৃণমূলের’ মুখ তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। কিন্তু কার্যালয়ে পৌঁছেও ভিতরে ঢুকতে পারলেন না কুণাল ঘোষ ও তাঁর অনুগামীরা। কারণ, কার্যালয়ের (Trinamool Bhavan) মূল দরজায় তালা ঝুলতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় রাজনৈতিক মহলে।

কার্যালয়ে প্রবেশ করতে না পেরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে তীব্র কটাক্ষ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করে বলেন, “যাঁরা আজ এখানে এসেছেন, তাঁরা কি নির্দল প্রতীকে জিতেছেন? আমরা কোনও দায়িত্বজ্ঞানহীন কাজ করব না।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন