34.6 C
Kolkata
Thursday, July 2, 2026
spot_img

তৃণমূলের তহবিল নিয়ে নতুন মোড়! ব্যাঙ্কের কাছে হিসাব চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা: প্রায় ৪৪০ কোটি টাকার বিপুল তহবিল (TMC Funds) নিয়ে ‘কালীঘাট তৃণমূল’ ও ‘ঋতব্রত তৃণমূলের’ মধ্যে শুরু হয়েছে আইনি লড়াই। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দলের তহবিলের (TMC Funds) লেনদেন নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ককে হলফনামা আকারে সমস্ত তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আদালতের নির্দেশ অনুযায়ী, এইচডিএফসি ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখার ম্যানেজারকে আগামী ৮ জুলাইয়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হওয়া সমস্ত আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য হলফনামা আকারে জমা দিতে হবে। আদালত স্পষ্ট জানিয়েছে, সংশ্লিষ্ট নথিপত্র নির্ধারিত সময়সীমার মধ্যেই পেশ করতে হবে।

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের তহবিল (TMC Funds) এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত চলমান মামলার শুনানির সময় এই নির্দেশ জারি করা হয়। আদালত ব্যাঙ্কের কাছ থেকে লেনদেনের পূর্ণাঙ্গ তথ্য চেয়ে জানতে চেয়েছে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিতে কী ধরনের আর্থিক কার্যকলাপ হয়েছে এবং সেই সংক্রান্ত নথি আদালতের সামনে উপস্থাপন করতে হবে।

এই মামলার পরবর্তী শুনানিও আগামী ৮ জুলাই নির্ধারিত হয়েছে। সেদিন ব্যাঙ্কের জমা দেওয়া হলফনামা ও নথিপত্র আদালতে বিবেচিত হবে। রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মামলায় আদালতের নির্দেশের পর তৃণমূলের তহবিল (TMC Funds) সংক্রান্ত বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন