35.4 C
Kolkata
Wednesday, July 1, 2026
spot_img

এবার ‘সেবাশ্রয়ে’ দুর্নীতির অভিযোগে অভিষেকের বিরুদ্ধে থানায় FIR!

কলকাতা: এবার তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেবাশ্রয়েও (Sebasray) দুর্নীতির অভিযোগ! ‘সেবাশ্রয়’ প্রকল্পকে ঘিরে এবার একাধিক দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে শুরু হওয়া এই প্রকল্পে অনিয়ম, নিম্নমানের ওষুধ ব্যবহার এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের অর্থ অপব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছে গেরুয়া শিবির। প্রথমে ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা দাবী করেন, সেবাশ্রয় (Sebasray) শিবিরে আধুনিক চিকিৎসার ওষুধ ও প্রেসক্রিপশন দিচ্ছিলেন হোমিওপ্যাথি, আয়ুষ এবং জুনিয়র চিকিৎসকেরা, যা প্রচলিত চিকিৎসা বিধির পরিপন্থী।

তাঁর অভিযোগ, এই ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি তৈরি করতে পারে। এরপর অভিষেক (Abhishek Banerjee) সহ তাঁর আপ্তসহায়ক সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, এলাকার বিধায়ক, পঞ্চায়েত সদস্য ও সেবাশ্রয়ে (Sebasray) থাকা চিকিৎসকদের বিরুদ্ধে সোজা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিযোগপত্রে অভিজিৎ দাস দাবি করেছেন, সেবাশ্রয় শিবিরে আধুনিক চিকিৎসার জন্য হোমিওপ্যাথি ও অন্যান্য বিকল্প চিকিৎসা পদ্ধতির চিকিৎসকদের ব্যবহার করা হয়েছে।

তাঁর অভিযোগ, ওই চিকিৎসকদের অনেকেরই প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ছিল না, তবুও তাঁদের দিয়ে প্রেসক্রিপশন লেখা ও রোগী দেখানোর কাজ করানো হয়েছে। তিনি একটি প্রেসক্রিপশনের কথাও উল্লেখ করেছেন, যেখানে রোগীর নাম ও বয়স থাকলেও রোগের বিবরণ ছিল না। সেখানে শুধুমাত্র ‘Referred to Hospital’ লেখা ছিল এবং চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বরও উল্লেখ ছিল না বলে দাবি করেছেন তিনি।

এছাড়াও অভিযোগ করা হয়েছে, শিবিরে আল্ট্রাসোনোগ্রাফি (USG) মেশিন ব্যবহারের জন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। বিজেপি নেতার আরও দাবি, শিবিরে (Sebasray) ভিড় বাড়ানোর জন্য স্থানীয় বাসিন্দাদের জোর করে নিয়ে আসা হতো, যাতে প্রকল্পটিকে সফল বলে তুলে ধরা যায়। অভিযোগপত্রে ব্যবহৃত ওষুধের মান ও মেয়াদ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন অভিজিৎ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন