35.4 C
Kolkata
Wednesday, July 1, 2026
spot_img

‘ডক্টরস ডে’-তে জ্যোতি বসুকে স্মরণ করে তৃণমূলকে তুলোধোনা শুভেন্দুর!

কলকাতা: একসময় পশ্চিমবঙ্গ থেকে সিপিএম-কে ক্ষমতাচ্যুত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। ৩৪ বছরের সেই বাম আমলের পতন ঘটান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে দলবদলের রাজনীতির অন্যতম পথিকৃৎ হয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ভেড়েন গেরুয়া শিবিরে। ১৫ বছরের তৃণমূল শাসনের পতন ঘটিয়ে আজ সেই শুভেন্দু অধিকারীই (Suvendu Adhikari) বাংলার মসনদে। আর তাঁর মুখেই জ্যোতি বসুর নাম!

ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস ডে-তে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একটি মন্তব্যের উল্লেখ করেন। তিনি (Suvendu Adhikari) বলেন, “জ্যোতিবাবু বলেছিলেন, যেখানেই তিনি কাজ শুরু করতে গিয়েছেন, দেখেছেন ডঃ বিধানচন্দ্র রায় আগে থেকেই সেই কাজ করে গিয়েছেন। আর আমি যেখানেই হাত দিচ্ছি, সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতি থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে।”

জাতীয় চিকিৎসক দিবস এবং ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার তিনি দাবি করেন, বাংলার স্বাস্থ্য পরিষেবাকে আবারও সেরা জায়গায় ফিরিয়ে আনাই বর্তমান সরকারের লক্ষ্য। একই সঙ্গে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি ও অব্যবস্থার অভিযোগও তোলেন তিনি।

স্বাস্থ্য পরিষেবায় কোনও রাজনৈতিক সংকীর্ণতা চলবে না বলেও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “সমগ্র চিকিৎসা ব্যবস্থায় ধর্ম, সম্প্রদায়, ভেদাভেদ কিংবা রাজনৈতিক পছন্দ-অপছন্দের কোনও জায়গা থাকতে পারে না।” রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মাধ্যমে পূর্বতন তৃণমূল সরকারের আমলের স্বাস্থ্য খাতে দুর্নীতির দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

পাশাপাশি মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) প্রশ্ন তোলেন, চিকিৎসার জন্য কেন রাজ্যের মানুষকে অন্য রাজ্যে যেতে হবে? তাঁর দাবি, সঠিক পরিকল্পনা ও পরিকাঠামো গড়ে তুলতে পারলে পশ্চিমবঙ্গের হাসপাতালও দেশের সেরা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে পাল্লা দিতে সক্ষম। বাংলার স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন