36.1 C
Kolkata
Tuesday, June 30, 2026
spot_img

ভোররাতে আগুন, এখনও নিয়ন্ত্রণের বাইরে! হলদিয়ায় দগ্ধ ২২, ট্রেন চলাচল স্তব্ধ

কলকাতা: মঙ্গলবার ভোররাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে হলদিয়ার পেট্রোকেমিক্যালস (Haldia Petrochemicals Fire)। মুহূর্তের মধ্যে হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে চিরঞ্জিপুর এলাকায় পেট্রোকেমিক্যাল বিধ্বংসী আগুনে ছেয়ে যায়। জানা গিয়েছে, পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে বিস্ফোরণ ঘটে আগুন লাগে। যুদ্ধকালীন তৎপরতায় দমকলের প্রায় ১২ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। তবে এত ঘন্টা পেরিয়ে গেলেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। ইতিমধ্যেই এই দুর্ঘটনায় (Haldia Petrochemicals Fire) প্রায় ২২ জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বাতিল লোকাল ট্রেন, রুট বদল

এদিকে অগ্নিকাণ্ডের (Haldia Petrochemicals Fire) জেরে ব্যাপক প্রভাব পড়েছে রেল পরিষেবায়। হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জিপুর এলাকায় ন্যাপথা পাইপলাইনে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের একেবারে পাশ দিয়েই রয়েছে রেললাইন। আগুনের তীব্রতায় রেলের ওভারহেড বৈদ্যুতিক লাইন (OHE) সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় একটি ট্রান্সফর্মারও।

স্থানীয়দের দাবি, আগুনের তাপ এতটাই ভয়াবহ ছিল যে রেললাইনের কয়েকটি অংশও বেঁকে যায়। নিরাপত্তার স্বার্থে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। এর জেরে হলদিয়া-হাওড়া-হলদিয়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি ৩৮০৫১ হাওড়া-হলদিয়া লোকালের রুটও পরিবর্তন করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, আপাতত ট্রেনটি হলদিয়ার পরিবর্তে দুর্গাচক পর্যন্ত চলবে।

রেল পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী ও সাধারণ যাত্রীরা। এদিকে অগ্নিকাণ্ডের (Haldia Petrochemicals Fire) পর পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত রেল পরিকাঠামো মেরামতের কাজ চলছে। পরিস্থিতির উপর নজর রাখছে রেল ও জেলা প্রশাসন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন