36.5 C
Kolkata
Sunday, June 28, 2026
spot_img

৪ পড়ুয়া, ৩ শিক্ষক! স্কুলে গিয়ে চোখ কপালে বিজেপি বিধায়কের

Aaj lndia Desk, হুগলি: হুগলির পান্ডুয়ার কোঁচমালি বোড়াগড়ি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে গিয়ে কার্যত চমকে উঠলেন পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার। ২০০৫ সালে চালু হওয়া এই স্কুলে এক সময়ে শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করলেও বর্তমানে খাতায়-কলমে নাম রয়েছে ১৮ জনের। তবে নিয়মিত স্কুলে আসে মাত্র চার জন পড়ুয়া। আর তাঁদের পড়ানোর জন্য রয়েছেন তিন শিক্ষক। যদিও তাঁদের মধ্যে একজন ক্যানসারে আক্রান্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই স্কুলে আসতে পারছেন না।

শনিবার আকস্মিক পরিদর্শনে গিয়ে স্কুলের এই চিত্র দেখে বিস্ময় প্রকাশ করেন পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার।

কেন কমে গেল পড়ুয়া?

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলে নিয়মিত পড়াশোনা না হওয়ায় অভিভাবকদের আস্থা কমেছে। সেই কারণে অনেকেই বাধ্য হয়ে সন্তানদের কয়েক কিলোমিটার দূরের মেমারি, দেবীপুর ও বৈচিগ্রামের বিভিন্ন স্কুলে ভর্তি করিয়েছেন।

কী বললেন বিধায়ক?

স্কুল ঘুরে দেখে তুষার মজুমদার জানান, স্কুলের দরজা-জানলার অবস্থাও অত্যন্ত খারাপ। মাত্র চার জন ছাত্র উপস্থিত ছিল এবং শিক্ষকদের উপস্থিতিও নিয়মিত নয় বলে তাঁর দাবি। তিনি বলেন, পূর্ববর্তী সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নজর দেয়নি। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র কাছে তুলে ধরবেন বলেও জানান।পাশাপাশি স্কুলের সমস্ত তথ্য জমা দিতে শিক্ষকদের নির্দেশ দেন।

শিক্ষকের বক্তব্য

স্কুলের শিক্ষক জয়দেব ঘোষ জানান, শেষবার এই স্কুলে শিক্ষক নিয়োগ হয়েছিল ২০০৮ সালে। এরপর আর নতুন শিক্ষক আসেননি। সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষক ও পড়ুয়া দু’য়ের সংখ্যাই কমতে শুরু করে। বর্তমানে স্কুলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে শিক্ষক ও স্থানীয়দের মধ্যে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন