31.7 C
Kolkata
Saturday, June 27, 2026
spot_img

সমবায় সমিতির গুদামে সেলাই মেশিন, স্কুল পোশাক উদ্ধার! পুলিশ যেতেই শুরু হয় ইটবৃষ্টি

Aaj India Desk, বাঁকুড়া: বাঁকুড়া (Bankura)-এর রাইপুর থানার মটগোদা এলাকায় একটি সমবায় সমিতির (Co-operative Society) গুদাম থেকে সেলাই মেশিন, স্কুল পড়ুয়াদের পোশাক-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গুদাম খুলে জিনিসপত্র উদ্ধার করতে গেলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

জানা গেছে, মটগোদা সবুজসাথী বহুমুখী প্রাথমিক মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের গুদামে দীর্ঘদিন ধরে বেশ কিছু সরকারি সামগ্রী রাখা ছিল। অভিযোগ, এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বরাদ্দ সেলাই মেশিন ও অন্যান্য জিনিস তাঁদের হাতে তুলে না দিয়ে গুদামেই আটকে রাখা হয়েছিল।

স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের দাবি, তাঁরা বহুদিন ধরে বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর এবার পুলিশ সরাসরি গুদামে গিয়ে তল্লাশি চালায়।

তল্লাশিতে গুদাম থেকে ৯টি সেলাই মেশিন, ১টি আলমারি, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য রাখা ৩ বস্তা পোশাক-সহ আরও বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সমস্ত জিনিস রাইপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশি অভিযানের সময় একদল যুবক বাধা দেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে বলে অভিযোগ। এরপর পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে অভিযান সম্পূর্ণ করে।

স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের আরও অভিযোগ, সংঘের দায়িত্বে থাকা বর্নালী দে নিয়ম না মেনে সমবায় গঠন করে প্রকৃত সদস্যদের বঞ্চিত করেছেন। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগও তুলেছেন তাঁরা। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বর্নালী দে। তাঁর বক্তব্য, উদ্ধার হওয়া সেলাই মেশিনগুলি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে বিতরণের জন্য আনা হয়নি। ব্লক প্রশাসনের নির্দেশে মহিলাদের প্রশিক্ষণের উদ্দেশ্যে ভাড়ায় ওই সেলাই মেশিনগুলি সমবায়ের দফতরে রাখা হয়েছিল বলে তিনি দাবি করেছেন। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন