30.6 C
Kolkata
Saturday, June 27, 2026
spot_img

“মমতা তো নিজেই গদ্দার”! মা ‘কার্ড’ নিয়ে মমতাকে চাঁচাছোলা আক্রমণ অগ্নিমিত্রার!

কলকাতা: ‘কালীঘাট তৃণমূলের’ ডাকা ‘আমরা বেইমান নই’ কর্মীসভা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী-দলবদলুদের কটাক্ষ করে বলেছিলেন, “মা আপনাকে মানুষ করল, আর আজ যখন মা অসুস্থ তখন তাকে দেখবেন না?” তিনি আরও বলেন, ” “কেউ কেউ নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে বেইমানি করেছে।” সুবুদ্ধি থাকলে দলে ফিরে আসার আহ্বানও জানান নেত্রী।

X Link: https://x.com/ANI/status/2070519609074299167

এই নিয়ে শুক্রবার আসানসোলে সাংবাদিকদের সামনে মমতাকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)। তাঁর দাবী, বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের রাজনৈতিক অতীতের দিকে তাকানো উচিত। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যা বলছেন, সেটা তাঁর বিষয়। কিন্তু তিনিও একজন বিশ্বাসঘাতক। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন। যা বুনবেন, তাই কাটবেন।” মন্ত্রী আরও বলেন, “এখন বিশ্বাসঘাতকতার কথা বলছেন, কিন্তু অতীতে তো আপনিই বিশ্বাসঘাতকতা করেছেন। এখন এসব বলে আর কী হবে?”

উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের উদ্যোগে রামমোহন লাইব্রেরিতে অনুষ্ঠিত ‘আমরা বেইমান নই’ শীর্ষক কর্মিসভায় যোগ দেওয়ার পর রাতেই তৃণমূল ছাড়েন কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা বিশ্বরূপ দে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দলত্যাগ এবং বিদ্রোহী নেতাদের নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। সেই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন চর্চার জন্ম দিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন