34.1 C
Kolkata
Thursday, June 25, 2026
spot_img

তারাতলা কাণ্ডের পর শুধু কলকাতা নয়, আরও ৭ জায়গায় বন্ধ নির্মাণকাজ! জেনে নিন তালিকা

কলকাতা: তারাতলায় নির্মীয়মাণ গোডাউন হুড়মুড়িয়ে ভেঙে পড়ার (Taratala Building Collapse) ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। এই বিপর্যয়ের জন্য রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূলকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন, “এটা তৃনমূলের পাপের ফল। কাটমানি আর টাকা নিয়ে নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী বানিয়েছে আগের সরকার। কাউকে ছাড়া হবে না।”

তারাতলার নির্মীয়মাণ গোডাউন ধসের (Taratala Building Collapse) পর রাজ্যজুড়ে কড়া অবস্থান নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। শুধু কলকাতা নয়, বৃহত্তর কলকাতা অঞ্চলের আরও ৭টি পুর এলাকায় আপাতত সমস্ত নির্মীয়মাণ বাণিজ্যিক ও বহুতল প্রকল্পের কাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি প্রকল্পের কাঠামোগত নিরাপত্তা বা ‘হেলথ অডিট’ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্মাণকাজ শুরু করা যাবে না বলে প্রশাসনিক সূত্রে খবর।

কোথায় কোথায় বন্ধ থাকবে নির্মাণকাজ?

কলকাতা পুরসভার পাশাপাশি নিম্নলিখিত পুর ও নগর এলাকাগুলিতে এই নির্দেশ কার্যকর হতে চলেছে—

  • হাওড়া
  • বিধাননগর
  • বারাসত
  • দক্ষিণ দমদম
  • উত্তর দমদম
  • নিউ ব্যারাকপুর
  • মধ্যমগ্রাম
  • কামারহাটি

উল্লেখ্য, শুভেন্দু-সরকারের মতে, ঘনবসতিপূর্ণ এই এলাকাগুলিতে বহু নির্মাণকাজ চলছে। তারাতলার (Taratala Building Collapse) মতো দুর্ঘটনা এড়াতে প্রতিটি প্রকল্পের গুণমান, অনুমোদনপত্র এবং নির্মাণ সামগ্রীর মান খতিয়ে দেখা হবে।

তারাতলা বিপর্যয়ের পর বেআইনি নির্মাণ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং অনুমোদন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণেই বৃহত্তর কলকাতা জুড়ে নির্মাণ প্রকল্পগুলির উপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন নজর ৩১ জুলাইয়ের হেলথ অডিট রিপোর্টের দিকে, যার উপর নির্ভর করবে বহু প্রকল্পের ভবিষ্যৎ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন