37.1 C
Kolkata
Thursday, June 25, 2026
spot_img

তামান্না হত্যাকাণ্ডে ফের অ্যাকশন! ধৃতের সংখ্যা বেড়ে ১৪!

Aaj India Desk, কলকাতা : কালীগঞ্জের তামান্না খাতুন হত্যা মামলার (Tamanna Murder Case) তদন্তে মিললো নতুন অগ্রগতি। বৃহস্পতিবার সকালেই ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে কালীগঞ্জেও চিরুনি তল্লাশি চালিয়ে দুই অভিযুক্তকে ধরা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর তদন্তে এই নতুন গতি আসায় বিচার নিয়ে আশাবাদী তামান্নার মা সাবিনা ইয়াসমিন।

গুরুগ্রাম অভিযানে ধৃত আরও এক

এর আগে মঙ্গলবার গভীর রাতে কালীগঞ্জ ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাবির শেখ এবং জিয়ারুল শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাঁদের শক্তিনগর জেলা আদালতে পেশ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই তদন্তকারীরা আজ সকালেই গুরুগ্রাম থেকে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেন। পুলিশের বক্তব্য অনুযায়ী, গুরুগ্রামে ধৃত এই ব্যক্তিকে দ্রুত পশ্চিমবঙ্গে আনার ব্যবস্থা করা হয়েছে। আজই তাঁকে আদালতে পেশ করা হবে বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

তামান্না খাতুন হত্যা মামলায় (Tamanna Murder Case) এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে। ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর তদন্তে অগ্রগতি

মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণে কালীগঞ্জের তামান্না খাতুন হত্যাকাণ্ডের (Tamanna Murder Case) প্রসঙ্গ তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজনৈতিক হিংসার বলি হওয়া তামান্নার পরিবার ন্যায়বিচার পাবে এবং এ ধরনের ঘটনায় তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। বক্তব্যে তিনি রামপুরহাটের বগটুই, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি এবং ধূপগুড়ির মতো বহুল আলোচিত ঘটনাগুলিরও উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, অপরাধী যে রাজনৈতিক দলেরই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নতুন গ্রেফতারের খবর পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। তিনি জানান, মুখ্যমন্ত্রী তাঁকে সময় দিয়ে তাঁর বক্তব্য শুনেছেন এবং বিচার পাওয়ার আশ্বাস দিয়েছেন। সাবিনা বলেন, “অনেকদিন ধরে বিচার চাইছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই তদন্তে গতি এসেছে। আশা করছি বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করা হবে।”

উল্লেখ্য, ২০২৫ সালের কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিল চলাকালীন বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ছোট্ট তামান্না খাতুনের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। নিহতের পরিবারের অভিযোগ ছিল, শাসকদল-ঘনিষ্ঠ দুষ্কৃতীদের ছোড়া বোমাতেই ওই মৃত্যু ঘটে। পরবর্তীতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তামান্নার মা সাবিনা ইয়াসমিন সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘদিন ধরেই তিনি মেয়ের হত্যার বিচার দাবি করে আসছিলেন। তবে শেষ পর্যন্ত সেই হত্যাকাণ্ডের তদন্তে গতি এসেছে। এবার এই তদন্ত তামান্নার বিচার এনে দেয় কিনা সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন