41.3 C
Kolkata
Wednesday, June 24, 2026
spot_img

বিদেশে চোখের চিকিৎসার অনুমতি চেয়ে আদালতে অভিষেক, কি বলল হাইকোর্ট?

কলকাতা: রাজ্যের পালাবদল হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) চাপ উত্তরোত্তর বাড়ছে। ছাব্বিশের ভোটের আগে ‘ডিজে মন্তব্যের’ গেরোয় ইতিমধ্যেই নাজেহাল ‘যুবরাজ’। সিআইডির দফতরে হাজিরার চক্কর কাটছেন তিনি। তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর দ্বারা সাসপেন্ড-ও হয়েছেন অভিষেক। এবার কলকাতা হাইকোর্টের কাছেও একটি মামলায় বড়সড় ধাক্কা খেলেন ‘মমতাপন্থী তৃণমূলের’ ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন না অভিষেক, সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

দ্রুত শুনানির আর্জি জানিয়ে আবেদন

বস্তুত, ‘ডিজে মন্তব্য’ নিয়ে চলা মামলার মাঝেই চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেসের (মমতা শিবির) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিশেষজ্ঞ মহলের মতে ওই মামলায় গ্রেফতারি বা কড়া পদক্ষেপের হাত থেকে রক্ষা পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। শুনানির পর আদালত তাঁকে আগামী ৩১ জুলাই পর্যন্ত রক্ষাকবচ দিলেও বেশ কিছু কঠোর শর্ত আরোপ করে।

বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, আদালতের অনুমতি ছাড়া বিদেশ সফরে যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে যেতে হলে আগে আদালতের অনুমোদন নিতে হবে। সেই শর্ত মেনেই চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি চেয়ে ফের হাইকোর্টে আবেদন করেন তিনি। তবে সেই আবেদনের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে আদালত। ফলে আপাতত তড়িঘড়ি বিদেশে যাওয়ার পরিকল্পনায় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এখন নিয়মিত প্রক্রিয়াতেই তাঁর আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন