31 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

বন্দে ভারত স্লিপারে মিলবে আমিষ খাবার, বিতর্কে ইতি রেলমন্ত্রকের ?

স্নেহা পাল, কলকাতা : বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করার অভিযোগকে ঘিরে চলতে থাকা বিতর্কের অবসান ঘটতে চলেছে।

খাদ্যাভ্যাস উপেক্ষার অভিযোগে বিতর্ক

১৭ জানুয়ারি মালদা টাউন স্টেশন থেকে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । উদ্বোধনের পরই খাবারের মেনু নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। শোনা গিয়েছিল, এই ট্রেনে বাঙালি ও অসমিয়া খাবার পরিবেশন করা হবে। কিন্তু মাছ বা মাংস না থাকায় সোশ্যাল মিডিয়ায় আপত্তি তুলেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ ছিল, মাছ-মাংসপ্রিয় বাঙালি ও অসমিয়াদের খাদ্যাভ্যাস উপেক্ষা করা হয়েছে।

আজ সেই বিতর্কে ইতি টেনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder) জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনে খুব শিগগিরই আমিষ খাবারও চালু করা হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আলোচনা করেই তিনি এই তথ্য প্রকাশ করেন।

সুকান্ত মজুমদারের দাবি, বিষয়টিকে ঘিরে তৃণমূল কংগ্রেস অকারণ রাজনৈতিক বিতর্ক তৈরির চেষ্টা করেছে। তিনি জানান, রেলমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে প্রাথমিকভাবে নিরামিষ খাবার দিয়ে পরিষেবা শুরু করা হলেও, বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনে অন্যান্য ট্রেনের মতোই আমিষ খাবারও পাওয়া যাবে।

যাত্রীদের খাদ্যাভ্যাসে গুরুত্ব

রেলমন্ত্রকের বক্তব্য অনুযায়ী, পূর্ব ভারতের বাংলা ও অসমের যাত্রীদের খাদ্যাভ্যাস মূলত আমিষভিত্তিক। সেই বিষয়টি মাথায় রেখেই ধাপে ধাপে আমিষ খাবার যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একসঙ্গে সব পরিষেবা চালু না করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে। রেল সূত্রে খবর, খুব শিগগিরই বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনের মেনুতে আমিষ খাবারের বিকল্প যুক্ত হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন