35.1 C
Kolkata
Tuesday, June 23, 2026
spot_img

উন্নয়ন না ঋণ পরিশোধ, দোটানায় বাজেট নীতি

Aaj India Desk,কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন বাজেট ঘিরে দেখা দিয়েছে বড় আর্থিক চ্যালেঞ্জ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের মাথায় এখন প্রায় ৭.৮ লক্ষ কোটি টাকার বিশাল ঋণের বোঝা রয়েছে। এর ফলে রাজ্যের আর্থিক ব্যবস্থাপনা নতুন করে চাপের মুখে পড়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

২০২৫-২৬ অর্থবর্ষের হিসেব অনুযায়ী, রাজ্যের নিজস্ব আয় ধরা হয়েছিল প্রায় ১ লক্ষ ১২ হাজার ৫৪৩ কোটি টাকা। কিন্তু এর প্রায় ৭৫ শতাংশই চলে যাচ্ছে পুরনো ঋণ শোধ এবং সুদ পরিশোধে। শুধু ঋণের কিস্তি মেটাতেই রাজ্যকে প্রায় ৮২ হাজার কোটি টাকা ব্যয় করতে হচ্ছে, যার মধ্যে প্রায় ৪৯ হাজার কোটি টাকা চলে যাচ্ছে শুধুমাত্র সুদ বাবদ। ফলে উন্নয়ন খাতে ব্যয়ের সুযোগ কমে যাচ্ছে বলে দাবি উঠছে।

অন্যদিকে কেন্দ্রীয় করের ভাগ এবং অনুদান মিলিয়ে রাজ্যের মোট আয় ধরা হয়েছিল প্রায় ২ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। তবে এই বিপুল আয় থাকা সত্ত্বেও ঋণের চাপ রাজ্যের আর্থিক পরিকল্পনাকে জটিল করে তুলেছে।

নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, কেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে রাজ্যের নিজস্ব আয় বাড়ানোই প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যে শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রশাসনিক সংস্কারের ওপর জোর দেওয়া হচ্ছে। রাজ্যে ‘সিঙ্গেল উইন্ডো’ ব্যবস্থা চালু করে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এছাড়া MSME, কৃষি, স্কিল ডেভেলপমেন্ট এবং অবকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হচ্ছে। আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলিকে দ্রুত বাস্তবায়নের পাশাপাশি উত্তরবঙ্গের জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজের কথাও ভাবা হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, রাজস্ব আয় না বাড়ালে এবং ঋণ নিয়ন্ত্রণে না এলে আগামী দিনে রাজ্যের বাজেটের ওপর চাপ আরও বাড়তে পারে। ফলে এই বাজেটকে রাজ্যের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি বড় পরীক্ষার মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন