30.2 C
Kolkata
Sunday, June 21, 2026
spot_img

শিল্পে জোর, নাকি জনমুখী প্রকল্প? নজরে প্রথম বাজেট

Aaj lndia Desk,কলকাতা : রাজ্যে সরকার বদলের পর এবার সবার নজর ২২ জুনের বাজেটের দিকে। সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এটি শুভেন্দু অধিকারী সরকারের প্রথম বড় বাজেট।

নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজ্যের আর্থিক অবস্থা। বর্তমানে পশ্চিমবঙ্গের মোট ঋণের পরিমাণ প্রায় ৭.১ লক্ষ কোটি টাকা। প্রতি বছর পুরনো ঋণের সুদ মেটাতেই প্রায় ৪৯ হাজার কোটি টাকা খরচ হয়।

এমন পরিস্থিতিতে সরকার কীভাবে একদিকে শিল্পায়ন করবে, আবার অন্যদিকে জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাবে, সেটাই এখন বড় প্রশ্ন।

জানা যাচ্ছে বাজেটে আগামী কয়েক বছরে ঋণ কমানোর একটি পরিকল্পনা ঘোষণা করা হতে পারে। পুরনো ঋণ সামলাতে তৈরি হতে পারে বিশেষ ‘ডেট ম্যানেজমেন্ট সেল’। পাশাপাশি সরকারি খরচ কমানোর দিকেও জোর দেওয়া হতে পারে।

সাধারণ মানুষের উপর নতুন কর চাপানোর সম্ভাবনা কম। তার বদলে বালি ও খনিজ সম্পদের ই-নিলাম, সরকারি অব্যবহৃত জমি লিজে দেওয়া এবং জিএসটি ফাঁকি রুখতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা নেওয়া হতে পারে।

কর্মসংস্থান বাড়াতে স্থানীয় শিল্প সংস্থাগুলিকে প্রশিক্ষণ ও শিক্ষানবিশ নিয়োগে আর্থিক সাহায্য দেওয়া হতে পারে। উত্তরবঙ্গের জন্য বিশেষ প্যাকেজ, পর্যটন উন্নয়ন এবং পানীয় জলের নতুন প্রকল্প ঘোষণার সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, ‘অন্নপূর্ণা যোজনা’-য় যোগ্য মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়ার পাশাপাশি উপভোক্তাদের তালিকায় আরও কড়া যাচাই করা হতে পারে।

সব মিলিয়ে, এই বাজেটের মূল লক্ষ্য হতে পারে ভাতার পাশাপাশি শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানের মাধ্যমে রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন