31.6 C
Kolkata
Sunday, June 21, 2026
spot_img

ইডির সাথে ১০ কোটির লেনদেন! তৃনমূলের তহবিল ঘিরে প্রশ্নের ঝড়!

Aaj India Desk, কলকাতা : সম্প্রতি বিদ্রোহী শিবিরের অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। সেই নিয়ে চলতে থাকা তীব্র বিতর্কের মধ্যেই সামনে এলো নতুন তথ্য। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরোনো লেনদেনের নথি ঘেঁটে জানা গেছে, তৃণমূলের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-কে টাকা ট্রান্সফার করা হয়েছিল। তথ্য প্রকাশ্যে আসতেই উঠেছে প্রশ্নের ঝড়। (Alchemist Chit Fund)

কেনো ED-কে টাকা ট্রান্সফার ?

তৃণমূলের ব্যাঙ্ক নথি খতিয়ে দেখে জানা গিয়েছে যে, অ্যালকেমিস্ট চিটফান্ড (Alchemist Chit Fund) মামলার প্রেক্ষিতে প্রায় ১৩ মাস আগে দলীয় অ্যাকাউন্ট থেকে ED-কে প্রায় ১০ কোটি টাকা জমা দেওয়া হয়েছিল। অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন তৃণমূল কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করেছিল ED। তদন্তে অ্যালকেমিস্ট গোষ্ঠীর কিছু আর্থিক লেনদেন খতিয়ে দেখা হয়েছিল। ২০১৪ সালের পর তৃণমূলের প্রচারে ব্যবহৃত হেলিকপ্টারের খরচ বাবদ প্রায় ২ কোটি টাকার লেনদেনের তথ্যও তদন্তকারীদের নজরে এসেছিল।

একসময় অ্যালকেমিস্ট গোষ্ঠীর কর্ণধার কে ডি সিং তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। সেই সূত্র ধরেই বিভিন্ন আর্থিক লেনদেন নিয়ে তদন্ত এগিয়েছিল। তবে সেই ঘটনায় ১০ কোটির লেনদেন কেনো ও কি উদ্দেশ্যে করা হয়েছিল তা নিয়ে এখনও কোনও নথি প্রকাশ্যে আসেনি। (Alchemist Chit Fund)

তিন অ্যাকাউন্টে লেনদেন বন্ধ

সম্প্রতি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলেন। এরপর বিদ্রোহী শিবিরের ১০ বিধায়কের বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তৃনমূলের দলীয় তহবিল নিয়ে FIR রুজু করা হয়েছিল।ওই অ্যাকাউন্টগুলিতে বেআইনি উৎসের অর্থ জমা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা।

এরপর পুলিশ তৃণমূলের নামে থাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘ডেবিট ফ্রিজ’ জারি করে। এর ফলে আপাতত ওই অ্যাকাউন্টগুলি থেকে টাকা তোলা বা ডেবিট লেনদেন করা যাবে না। সংশ্লিষ্ট তিনটি অ্যাকাউন্টে মোট প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে। এই পরিস্থিতিতে ফের ED-কে ১০ কোটি টাকা ট্রান্সফারের দাবি সামনে আসায় ক্রমশ চাপ বাড়ছে তৃণমুলের অভ্যন্তরে। এবার এই বিতর্কের রাজনৈতিক ও আইনি প্রভাব কতদূর গড়ায় সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন