38.2 C
Kolkata
Saturday, June 20, 2026
spot_img

সই জাল মামলায় ফের CID হানা! এবার নজরে শোভনদেব ?

Aaj India Desk, কলকাতা : সই জালিয়াতি মামলার তদন্তে এবার বর্ষীয়ান তৃণমূল বিধায়ক ও বিরোধী দলনেতা পদে দলের মনোনীত মুখ শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) বাড়িতে পৌঁছল CID। শনিবার ভবানীপুরে তাঁর বাসভবনে গিয়ে তদন্তকারীরা প্রায় আধঘণ্টা ধরে নথি ও সংশ্লিষ্ট তথ্য নিয়ে খোঁজখবর নেন। তদন্তকারী সংস্থার এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে ছড়িয়েছে চাঞ্চল্য।

শোভনদেব চট্টোপাধ্যায়কে (Sovandeb Chattopadhyay) বিরোধী দলনেতা নির্বাচনের জন্য তৃণমূলের রেজোলিউশন এবং তাতে থাকা বিধায়কদের স্বাক্ষরের তালিকা বিধানসভার স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছিল। সেখানে প্রায় ৭০ থেকে ৮০ জন বিধায়কের সমর্থনের দাবি করা হয়। তবে পরবর্তীতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি বিদ্রোহী শিবিরের বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক অভিযোগ করেন, তাঁদের স্বাক্ষর ওই নথিতে ব্যবহার করা হলেও তাঁরা কোনও নথিতে সই করেননি। কেউ কেউ দাবি করেন, সংশ্লিষ্ট দিনে তাঁরা উপস্থিতও ছিলেন না। এরপরই শুরু হয় আইনি ও রাজনৈতিক বিতর্ক। তাঁদের অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের হয় এবং পরে মামলার তদন্তভার নেয় CID।

এই মামলার তদন্তে এর আগে একাধিকবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছিল CID। অভিযোগের পর প্রথমে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নমুনা স্বাক্ষর সংগ্রহ করে এবং সংশ্লিষ্ট নথি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছিল। সই জলের নথি খুঁজতে কালীঘাটের বিভিন্ন ঠিকানায়, তৃণমূলের দলীয় কার্যালয়ে এবং বিধানসভা সচিবালয়ে হানাও দিয়েছিল তদন্তকারীরা। এছাড়া মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক তৃনমূল নেতাদের বয়ানও রেকর্ড করা হয়েছিল। সেই তদন্তের অংশ হিসেবেই এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) বাড়িতেও হানা দিলো তদন্তকারী সংস্থার দল।

উল্লেখ্য, সই জালিয়াতির অভিযোগ সামনে আসার পর থেকেই বিরোধী দলনেতা পদকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিলো। দীর্ঘদিন বিবাদের পর শোভনদেবকে এড়িয়ে বিদ্রোহী শিবিরের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই দলনেতার স্বীকৃতিও দেওয়া হয়। এবার মমতাপন্থী তৃনমূল দলের পক্ষ থেকে দলনেতার মুখ হিসেবে নির্বাচিত শোভনদেবকে CID জিজ্ঞাসাবাদ করায় এই মামলার তদন্ত নিয়ে রাজনৈতিক মহলে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন